• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পিএসএলে দল পেলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ১৭:৪৪
অ+
অ-
পিএসএলে দল পেলেন রিশাদ

লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফট। পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছেন ৫১০ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশেরও ৩৯ ক্রিকেটার নাম দিয়েছেন।

বিজ্ঞাপন

সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালান্দার্স। সিলভার ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। 

আরও পড়ুন

পিএসএলে অবিক্রিত সাকিব-মুস্তাফিজ
পিএসএলে দল পেলেন নাহিদ রানা
সুখবর পেলেন লিটন

রিশাদ ছাড়াও এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে দল পেয়েছেন আরো দুই ক্রিকেটার। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা। তার পারিশ্রমিকের পরিমাণ ৫০ হাজার ডলার। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

বিজ্ঞাপন

পিএসএলে দল পেলেন নাহিদ রানা

সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস। তার পারিশ্রমিকের পরিমাণ ২৫ হাজার ডলার। এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও বিপিএলে গত দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি। যা পিএসএলে তাকে দল পেতে সাহায্য করেছে।

প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান। এই দুজনই প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন। তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

প্রথম ডাকে দল না পাওয়া ক্রিকেটারদের এখনই সুযোগ শেষ হয়নি। ড্রাফটের শেষের দিকে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে তাদের দলে নেয়াার সুযোগ থাকবে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।

বিজ্ঞাপন

এই ড্রাফটে আছেন বাংলাদেশের মোট ৩৯ ক্রিকেটার। প্লাটিনামে ক্যাটাগরিতে ২ জন, ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ ও সিলভার ক্যাটাগরিতে নাম দিয়েছেন বাংলাদেশের ২১ জন ক্রিকেটার।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পিএসএলরিশাদ হোসেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

বাংলাদেশ সফর বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ

বাংলাদেশ সফর বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন