• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

শোয়েব আখতারের কাছ থেকে শেখার আগ্রহ নাহিদ রানার

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৫, ১৮:২৯
অ+
অ-
শোয়েব আখতারের কাছ থেকে শেখার আগ্রহ নাহিদ রানার

পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে টাইগার পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়ে দারুণ খুশি নাহিদ। রংপুর রাইডার্সের পেজে এক ভিডিও বার্তায় জানিয়েছেন খুশির কথাও।

বিজ্ঞাপন

সেখানে নাহিদ বলেন, ‘সবার প্রথমে উপরওয়ালার প্রতি শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ।’

তবে এখনই পিএসএল নিয়ে ভাবতে চান না নাহিদ। ডানহাতি এই পেসারের ভাবনায় আপাতত বিপিএল। এ নিয়ে নাহিদ বলেন, ‘এখনো অতদূর ভাবিনি। রংপুর নিয়েই ভাবছি। যেহেতু বিপিএল চলছে। বিপিএল নিয়ে ভাবছি। তো এখনো অত কিছু ভাবিনি। চিন্তা করছি বিপিএল কীভাবে ভালোভাবে শেষ করা যায়।’

পাকিস্তানে গেলে শোয়েব আখতারের সঙ্গে দেখা হবে নাহিদের। জানালেন তার থেকে শেখার কথা, ‘অবশ্যই তিনি একজন কিংবদন্তি বোলার। একজন কিংবদন্তি বোলারের সঙ্গে দেখা হলে অনেক কিছু শেখা যায়। যদি সুযোগ হয় তো শিখব।’

বিজ্ঞাপন

শোয়েবের গতির রেকর্ড ভাঙা প্রশ্নে নাহিদ বলেন, ‘এর আগেও আমি বলেছি যে কোনো কিছু বা রেকর্ড ভাঙার ইচ্ছে নেই। নাহিদ রানার মতোই কিছু করার চেষ্টা করব।’

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পিএসএলপাকিস্তান ক্রিকেটনাহিদ রানা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ