• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পিএসএলে খেলতে অধিনায়কত্ব ছাড়লেন ইংলিশ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৫, ১৯:০৯
অ+
অ-
পিএসএলে খেলতে অধিনায়কত্ব ছাড়লেন ইংলিশ ক্রিকেটার

ইংল্যান্ড এণ্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নীতির বিরুদ্ধে গিয়ে পিএসএলে নাম লিখিয়েছিলেন দেশটির ৬ ক্রিকেটার। তাদেরই একজন জেমস ভিন্স এবার কাউন্টির দল হ্যাম্পশায়ারের অধিনায়কত্ব ছেড়ে দিলেন। ফলে করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আর কোনো বাধা থাকছে না ইংলিশ এই ক্রিকেটারের। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। 

বিজ্ঞাপন

একই সময়ে পিএসএল এবং আইপিএলের সূচি নির্ধারিত হওয়ায় আগে থেকেই জটিলতায় ছিল পাকিস্তান। স্বাভাবিকভাবেই বিদেশি ক্রিকেটারদের ঝোঁক বেশি থাকে আইপিএলে। এর মধ্যে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট টি-টোয়েন্টি ব্লাস্ট এবং দ্য হান্ড্রেড–ও বাধা হয়ে দাঁড়ায় পিএসএলের।

আরও পড়ুন

পিএসএল খেলতে ইসিবির বিরুদ্ধে ৬ ক্রিকেটারের বিদ্রোহ
ক্ষমা চেয়ে পাকিস্তানি পেসারের অবসরের সিদ্ধান্ত বদল
বিপিএলের চেয়ে পিএসএলে দ্বিগুণ পারিশ্রমিক রানার, লিটন-রিশাদের কত?

গত নভেম্বর বিদেশি লিগে খেলার বিষয়ে কঠোর নীতি নেয় ইংল্যান্ডের বোর্ড। ক্রিকেটাররা যেন নিজেদের ঘরোয়া টুর্নামেন্ট ছেড়ে না যান, সেলক্ষ্যে পিএসএলসহ বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। ইংল্যান্ডের ফ্র‌্যাঞ্চাইজি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টের পরবর্তী আসর আগামী ২৯ মে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। স্বাভাবিকভাবেই ১৮টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট হওয়ায় এর সূচিও থাকে ম্যারাথন, দীর্ঘ মেয়াদে। ফলে কেবল পিএসএলই নয়, ওই সময়ে চলমান কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজির জন্যই নিজেদের ক্রিকেটারদের না ছাড়ার কথা জানায় ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

বিজ্ঞাপন

আগামী ১৯ ফেব্রুয়ারি-৯ মার্চ পর্যন্ত পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ফলে পিএসএল আসরও পিছিয়ে ৮ এপ্রিল থেকে ১৯ মে’র মধ্যে নেওয়া হয়েছে। একই সময়ে ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। আইপিএলের জন্য ছাড়পত্র দিলেও ইসিবি অন্য কোনো বিদেশি টুর্নামেন্টে ক্রিকেটারদের এনওসি দিতে রাজি নয়। সে কারণেই তারা কঠোর নীতিমালা গ্রহণ করেছে। যদিও শুরু থেকেই এমন নিয়মের বিরোধীতা করে আসছেন ক্রিকেটাররা।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, নতুন নীতিমালা অনুসারে চুক্তিবদ্ধ ক্রিকেটার ও লাল-বলের কাউন্টি ক্রিকেটারদের জন্য এনওসি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। যাতে তারা নিজের দেশের টুর্নামেন্টকেই অধিক প্রাধান্য দেন। তা সত্ত্বেও কাউন্টির দল হ্যাম্পশায়ারের অধিনায়ক জেমস ভিন্সকে আসন্ন পিএসএলে রিটেইন (ধরে রাখা) করেছে করাচি কিংস। সেখানে তার পারিশ্রমিক ১ লাখ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা।

জানা যাচ্ছে, ইংল্যান্ডের টুর্নামেন্টের সঙ্গে সাংঘর্ষিক না হলে কাউন্টিতে সাদা বলের চুক্তিতে আছেন এমন ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার অনাপত্তি পত্র দেয়া হবে। এমনটা হলে স্যাম বিলিংস, টম কারান, ক্রিস জর্ডান এবং ডেভিড উইলি পিএসএল খেলার অনাপত্তি পত্র পেয়ে যাবেন। ইসিবির এমন নিয়মে বিপাকে পড়ে যেতে ভিন্স। ৮ এপ্রিল শুরু হওয়া পিএসএল শেষ হবে ১৯ মে। ফলে পিএসএলের পুরো মৌসুম খেললে কাউন্টি চ্যাম্পিয়নশিপের অন্তত ছয়টি ম্যাচ মিস করবেন তিনি। পিএসএলে খেলতে হলে সব ফরম্যাটের চুক্তির বিষয়টি পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে। ফলে ৯ মৌসুম পর হ্যাম্পশায়ারের লাল বলের ক্রিকেট দলের নেতৃত্ব ছেড়েছেন ভিন্স। 

বিজ্ঞাপন

ভিন্সের পথে হাঁটতে পারেন টম কোহলার-ক্যাডমোরও। কাউন্টিতে সামারসেটের হয়ে খেলা এই ক্রিকেটারকে পিএসএলে নিয়েছে পেশাওয়ার জালমি। তাকে ড্রাফট থেকে দলটি কিনে নেয় ১ লাখ ৪০ হাজার পাউন্ডে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৭ লাখ টাকা। এ ছাড়া ইংল্যান্ড থেকে আসন্ন পিএসএলে নাম লিখিয়েছেন ডেভিড উইলি (রিটেইন), ক্রিস জর্ডান (রিটেইন), স্যাম বিলিংস ও টম কারান।

বিদেশি ফ্র্যাঞ্চাইজি খেলতে এমন কড়াকড়ি আরোপ করায় ইংল্যান্ডের আরও বেশ কয়েকজন ক্রিকেটার বিদ্রোহের পথে হাঁটতে পারেন বলে জানিয়েছে টেলিগ্রাফ। আইপিএলে দল না পেলেও পিএসএলে নাম লেখানোর আশায় আছেন উইকেটরক্ষক ব্যাটার জনি বেয়ারস্টো, তার মানে তিনিও ইসিবির আদেশের বিপক্ষে গিয়ে নিষেধাজ্ঞায় পড়বেন। একইভাবে ওলি পোপ, জ্যাক ক্রাউলি, গাস অ্যাটকিনসন ও ম্যাট পটসের মতো তরুণ ক্রিকেটাররাও ড্রাফটে নাম লেখানোর চেষ্টা চালিয়েছিলেন।

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পিএসএলইংল্যান্ড ক্রিকেট দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা