• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ জানুয়ারি ২০২৫, ১২:১৬
অ+
অ-
হামজার সঙ্গে সাক্ষাৎ করলেন বাফুফে সভাপতি 

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ইংল্যান্ডের লন্ডনে অবস্থান করছেন। গতকাল তিনি হামজা চৌধুরীর লেস্টার সিটির ম্যাচ দেখতে কিং পাওয়ার স্টেডিয়ামে গিয়েছিলেন। লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচের পর হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি।

বিজ্ঞাপন

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের পাশাপাশি নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজও এই মুহূর্তে লন্ডন অবস্থান করছেন। দুই জনই গতকাল লন্ডন থেকে লেস্টারে গিয়ে হামজার খেলা দেখেছেন। লন্ডন থেকে লেস্টার ২ ঘণ্টার বেশি দূরত্ব। ইংল্যান্ড সময় সন্ধ্যা সাড়ে সাতটায় লেস্টার ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ ছিল। 

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী সম্প্রতি ফুটবলে তার এসোসিয়েশন ইংল্যান্ড পরিবর্তন করে বাংলাদেশ করেছেন। ফিফার সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই।

চলতি বছরের ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হামজার অভিষেক হওয়ার কথা। গতকাল বাফুফে সভাপতি সৌজন্য সাক্ষাতে সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে সামান্য আলোচনা হয়েছে বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

হামজার বাবা-মাও গতকাল লেস্টারের খেলা দেখতে স্টেডিয়ামে যান। খেলা শেষে বাফুফে কর্মকর্তাদের সঙ্গে হামজা ও তার পরিবার নৈশভোজে অংশ নেন। বাংলাদেশের ফুটবল ও বাংলাদেশ নিয়ে হামজার আন্তরিকতায় মুগ্ধ বাফুফে কর্তারা। লেস্টার থেকে শেফিল্ডে যাওয়ার একটি আলোচনা চলছে হামজার। ক্লাবের সঙ্গে আলোচনা করে হামজা বাফুফেকে তার সূচি জানাতে পারবেন কয়েক দিনের মধ্যে। 

লেস্টারে নৈশভোজ শেষে বাফুফে কর্মকর্তারা লন্ডন ফিরেছেন ভোররাতে। কুয়াশাময় রাস্তায় লেস্টার থেকে লন্ডন ফিরতে খানিকটা বেগ পেতে হয়েছে তাদের।

এজেড/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনবাংলাদেশ ফুটবলহামজা চৌধুরীতাবিথ আউয়াল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

ঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা

এশিয়ান কাপে বাংলাদেশঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা