• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

কোনো বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, বিপিএলের নিয়ম কী বলে?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫, ১৮:৩৫
অ+
অ-
কোনো বিদেশি ছাড়াই খেলছে রাজশাহী, বিপিএলের নিয়ম কী বলে?

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের চেয়ে মাঠের বাইরের কাণ্ডে বেশি আলোচনায় দুর্বার রাজশাহী। দলটির ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্কে একের পর এক যেন ঢেউ লাগছে! যা সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। এবার রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো বিদেশি ক্রিকেটার ছাড়াই মাঠে নামছে দুর্বার রাজশাহী।

বিজ্ঞাপন

অবশ্য বিপিএলের গঠনতন্ত্রে স্পষ্টতই লিখা আছে অন্তত দুইজন বিদেশি নিয়ে কোনো দলকে মাঠে নামতে হবে। গঠনতন্ত্রে বলা হয়েছে, 'বিপিএলের ৯ম, ১০ম ও ১১তম আসরের যেকোনো ম্যাচে কোনো ফ্র্যাঞ্চাইজিকে নূন্যতম দুইজন বা সর্বোচ্চ ৪ জন বিদেশি নিয়ে মাঠে নামতে হবে।'

তবে রাজশাহী আজকের ম্যাচের আগে বিসিবিকে অনুরোধ জানায় যে, কোনো বিদেশি ছাড়া তাদের যেন এই ম্যাচ খেলতে দেওয়া হয়। রাজশাহীর সেই অনুরোধের পর ম্যাচ খেলার অনুমতি দিয়েছে বিসিবি। ম্যাচ শুরুর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, 'বিদেশী খেলোয়াড়দের অনুপস্থিতির কারণে রংপুর রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচে শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে খেলার জন্য বিপিএল টেকনিক্যাল কমিটির কাছে বিশেষ অনুমোদনের জন্য আবেদন করেছে দুর্বার রাজশাহী।'

বিজ্ঞাপন

'অনুরোধটি পর্যালোচনা করার পর এবং বিপিএলের ম্যাচ খেলার শর্তাবলীর ধারা ১.২.৮ এ বর্ণিত বিধান অনুসারে, টেকনিক্যাল কমিটি দুর্বার রাজশাহীকে এই ম্যাচের জন্য শুধুমাত্র বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে খেলার অনুমোদন দিয়েছে।'-যোগ করা হয়েছে বিবৃতিতে।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলদুর্বার রাজশাহী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট