• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষে বিপিএলে নতুন ইতিহাস 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ০৮:৩৮
অ+
অ-
শ্বাসরুদ্ধকর ম্যাচের শেষে বিপিএলে নতুন ইতিহাস 

ম্যাচের উত্তেজনা তখন চরমে। সাইফুদ্দিন লড়াই চালিয়ে যাচ্ছেন। তাকে যোগ্য সঙ্গটাই দিচ্ছিলেন রাকিবুল হাসান। ইনিংসের ১৯তম ওভারের চতুর্থ বল। তাসকিন আহমেদের ডেলিভারি সরাসরি রাকিবুলের প্যাডে। তাসকিনের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দিলেন প্রায় সঙ্গে সঙ্গেই। আর তাতেই হলো নতুন ইতিহাস। 

বিজ্ঞাপন

ওই বলের সুবাদেই সাকিব আল হাসানের রেকর্ড ভেঙে দিয়ে তাসকিন এখন বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেটের মালিক। রাকিবুলের উইকেট ছিল এই আসরে ২৪তম। তাতেই ভাঙলো ২০১৮-১৯ বিপিএলে সাকিবের নেওয়া ২৩ উইকেটের রেকর্ড। ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলেছিলেন সাকিব। তাসকিন রেকর্ড ভাঙলেন ১১ ম্যাচেই।

বিপিএলে এবারে অন্তত লো-স্কোরিং ম্যাচ দেখা যায়নি খুব একটা। কিন্তু রান উৎসবের বাইরেও ক্রিকেট ভীষণভাবে উপভোগ্য হতে পারে সেটাই যেন বুঝিয়েছে রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর ম্যাচ। ২ রানে ম্যাচটা জিতেছে রাজশাহী। যদিও এই ম্যাচের সবচেয়ে বড় প্রাপ্তি তাসকিন আহমেদের সেই নতুন ইতিহাসটা। 

অবশ্য ম্যাচের মূল স্পটলাইট কেড়ে নিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। টেবিল টপার রংপুরকে একাই উড়িয়ে দিয়েছেন। ৪ ওভারে মাত্র ১৮ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। নায়ক হতে পারতেন মোহাম্মদ সাইফউদ্দিনও। ৩১ বলে ৫২ রান করে রংপুরকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন তিনিই। কিন্তু নাটুকে এক দিনের শেষে দুর্বার রাজশাহী সত্যিই জানান দিলো, তারাও দুর্বার হতে জানে। 

বিজ্ঞাপন

 

আর সেই দুর্বার ফর্মের জন্য তাসকিনও খানিক কৃতিত্ব পাবেন। গতকালও শিকার করেছেন দুই উইকেট। দুর্বার রাজশাহীও নিজেদের টিকিয়ে রেখেছে ফাইনালের দৌড়। ২৪ উইকেটের দেখা পাওয়া তাসকিন চাইলে চোখ রাখতে পারেন বিশ্বরেকর্ডের দিকে। স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৩ উইকেট পাওয়ার নজির আছে। 

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলদুর্বার রাজশাহীতাসকিন আহমেদসাকিব আল হাসান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট