• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিদেশিদের নিয়েই আজ মাঠে নামবে রাজশাহী

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৫
অ+
অ-
বিদেশিদের নিয়েই আজ মাঠে নামবে রাজশাহী

পারিশ্রমিক ইস্যুতে রাজশাহীর গত ম্যাচটি বর্জন করেছিল দলটির বিদেশি ক্রিকেটাররা। তবে আজকের ম্যাচের আগে সেই সমস্যার সমাধান করতে পেরেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে বিদেশি ক্রিকেটারদের নিয়েই সিলেটের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী।

বিজ্ঞাপন

সিলেটের বিপক্ষে ম্যাচ খেলতে ইতোমধ্যেই হোটেল ছেড়েছে রাজশাহীর টিমবাস। যেখানে বিদেশি ক্রিকেটাররাও আছেন। মোহাম্মদ হারিস ছাড়া ফ্র্যাঞ্চাইজিটির বাকি বিদেশি ক্রিকেটাররা দলের সঙ্গেই আছেন। দলটির একটি সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল দুপুর বারটোয় পুরাতন টিম হোটেল থেকে হঠাৎ করে নতুন হোটেলে চেক ইন করে রাজশাহী দল। ম্যাচের দিন হোটেল বদল করায় বিরক্ত দলের ক্রিকেটাররাও। পরবর্তীতে গুঞ্জন উঠে পারিশ্রমিক না পেলে ম্যাচ বয়কট করবেন দলের বিদেশি ক্রিকেটাররা। 

বিকেল নাগাদ নিজের ভেরিফাইড ফেসবুক থেকে এক পোস্টে একটি ছবি প্রকাশ করেন দলটির সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়। যেখানে তিনিসহ আরো ১২ জন ক্রিকেটার। সেখানে সবার হাতে একটি খাম দেখা যায়। ধারণা করা হয় দেশিরা পারিশ্রমিক পেয়েছেন এই খামে করে। এরপর দেশি ক্রিকেটারা মাঠে আসলেও দেখা যায়নি দলটির বিদেশি কোনো ক্রিকেটারকে।

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত পারিশ্রমিক ইস্যুতে গতকালের ম্যাচটি বয়কট করে দুর্বারদের বিদেশি ক্রিকেটাররা। আর বিপিএলের গঠনতন্ত্র অনুযায়ী, অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতে হয়। এমন অবস্থায় বিপিএল টেকনিক্যাল কমিটির বিশেষ অনুমতিতে কোনো বিদেশি ছাড়াই ম্যাচ খেলার সুযোগ পায় রাজশাহী।

অবসহ্য মাঠের বাইরের এতসব বিতর্কিত কাণ্ডের একটুও ছাপ পড়েনি তাদের মাঠের ক্রিকেটে! রংপুর রাইডার্সকে ২ রানে হারিয়ে প্লে অফের পথে একধাপ এগিয়ে গেছে তারা।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলদুর্বার রাজশাহী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট