• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ১১:৩৭
অ+
অ-
সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল, নতুন ঠিকানায় নেইমার

গুঞ্জন ছিল কয়েকদিন ধরেই। বিপুল অঙ্কে দলবদল সেরে সৌদি লিগে এসেছিলেন নেইমার জুনিয়র। পিএসজি ছেড়ে বেছে নিয়েছিলেন সৌদি ক্লাব আল হিলালকে। কিন্তু ইনজুরির কারণে সেই ক্লাবে খুব একটা মাঠে নামা হয়নি নেইমারের। চলতি মৌসুমেই দল ছাড়বেন এমন গুঞ্জন ছিল। বার্সেলোনাতেও ফিরতে চেয়েছিলেন। যদিও স্প্যানিশ ক্লাবটি আগ্রহী ছিল না নেইমারকে ফেরাতে। 

বিজ্ঞাপন

শেষ পর্যন্ত সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে গেলেন নেইমার। দলবদলের এই খবর নিশ্চিত করেছেন ফুটবলের বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার বিখ্যাত 'হিয়ার উই গো' দিয়ে বুঝিয়ে দিলেন নেইমারের প্রত্যাবর্তনের খবর। 

— Fabrizio Romano (@FabrizioRomano) January 27, 2025

গতকাল সোমবারই অবশ্য নিশ্চিত হয়ে গিয়েছিল এই দলবদলের বিস্তারিত। ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস আগেই জানিয়ে দেয়, আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে। ঘণ্টাখানেক পরেই সেই খবরের সত্যতা নিশ্চিত করে দেয় আল-হিলাল। 

বিজ্ঞাপন

আল হিলাল নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায় ব্রাজিলিয়ান তারকার বিদায়ের খবর, ‘নেইমার আল হিলাল ক্যারিয়ারে যা দিয়েছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।’

আরও পড়ুন

নেইমারের পরবর্তী ক্লাব প্রসঙ্গে যা বললেন বার্সেলোনা কর্মকর্তা
নতুন দাবি নিয়ে আল-হিলাল ছাড়ার আলোচনায় নেইমার

২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে বাৎসরিক প্রায় ১০.৪ কোটি ডলারের চুক্তিতে যোগ দিয়েছিলেন নেইমার। তবে সৌদি আরবে যাওয়ার পর একের পর এক ইনজুরি ও অন্যান্য জটিলতার মাঝ কেবল মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন নেইমার। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং করিম বেনজেমার পর সৌদি ফুটবলের সবচেয়ে বড় সংযোজন ছিলেন তিনিই। তবে নেইমারের কল্যাণে খুব একটা উপকৃত হওয়ার সুযোগ পায়নি সৌদি প্রো লিগ। 

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নেইমারট্রান্সফার মার্কেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’

‘নেইমারের বিশ্বকাপ দলে না থাকার প্রশ্নই আসে না’