• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিপিএলের প্লে-অফ নিশ্চিতে ৪ দলের সামনে যে সমীকরণ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫, ২১:১১
অ+
অ-
বিপিএলের প্লে-অফ নিশ্চিতে ৪ দলের সামনে যে সমীকরণ

জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একাদশ আসরের প্লে-অফ নিশ্চিতের লড়াই। ইতোমধ্যে দুটি দল পরের রাউন্ড নিশ্চিত এবং এক দল টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে। কাগজে-কলমে লড়াইয়ে আছে আরও চার দল। এর মধ্যে অবশ্য ঢাকা ক্যাপিটালসের প্লে-অফে ওঠা অনেকটা অসম্ভব পর্যায়ে! সবমিলিয়ে লড়াইয়ে থাকা চার দলের সামনেই সমীকরণ রয়েছে।

বিজ্ঞাপন

সমান ম্যাচ ও জয় নিয়ে ইতোমধ্যে বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। সমান ১৬ পয়েন্ট পেলেও নেট রানরেটে এগিয়ে থাকায় রংপুর চূড়ায় রয়েছে। এ ছাড়া ১১ ম্যাচে মাত্র ২ জয় পাওয়ায় সবার আগে বিদায় নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। তাদের পরবর্তী সঙ্গী হতে পারে ঢাকা। ফ্র্যাঞ্চাইজিটি ১০ ম্যাচে জয় পেয়েছে ৩টিতে, বাকি ২ ম্যাচ জিতলেও তাদের তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে।

এই মুহূর্তে মোটাদাগে প্লে-অফের লড়াই করছে তিনটি দল। প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হয়ে গেছে দুর্বার রাজশাহীর। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে টেবিলের তিনে। তাদের সামনে প্লে-অফে ওঠার বেশ ভালো সম্ভাবনা থাকছে। তবে নিজেদের ম্যাচ শেষ হয়ে যাওয়ায় তারা থাকবে সংরক্ষিত আসনে। সেক্ষেত্রে রাজশাহীর সঙ্গে লড়াইটা চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের। খুলনার চেয়ে এক ম্যাচ কম খেলায় মানসিকভাবে কিছুটা হয়তো স্বস্তিতে থাকবে টেবিলের চার নম্বর দল কিংস।

আরও পড়ুন

বিপিএলে ক্রিকেটারদের ‘চেক বাউন্স’ প্রসঙ্গে যা বলছে বিসিবি
বিপিএলের প্লে-অফে কয়েকজন বিদেশি তারকা আনার ইঙ্গিত রংপুরের
আবারও চেক বাউন্সের গুঞ্জন, যা বলছেন রাজশাহীর ম্যানেজার

বিজ্ঞাপন

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চারে চট্টগ্রাম এবং ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান খুলনার। চট্টগ্রাম আর একটা ম্যাচ জিতলেও তারা রাজশাহীকে টপকে তিনে উঠে যেতে পারে। তাদের আবার নেট রানরেট বেশ ইতিবাচক। এ ছাড়া বাকি থাকা তিন ম্যাচের মধ্যে দুটি জিতলেই কোনো সমীকরণ ছাড়াই প্লে-অফে উঠে যাবে বন্দরনগরীর দলটি। চিটাগাং কিংস পরবর্তী তিন ম্যাচে লড়বে রংপুর, সিলেট ও বরিশালের বিপক্ষে। এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে রংপুর-বরিশাল তাদের জন্য বড় চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে।

৮ পয়েন্ট পাওয়া খুলনার বাকি দুটি ম্যাচ রংপুর ও ঢাকার বিপক্ষে। প্লে-অফে উঠতে হলে দুটি ম্যাচেই জিততে হবে খুলনাকে। সেক্ষেত্রে শক্তিশালী রংপুরকে হারাতে হলে তাদের বড় পরীক্ষাই দিতে হবে। এক ম্যাচ হারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে পারে খুলনা।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলবাংলাদেশ ক্রিকেটখুলনা টাইগার্সচিটাগাং কিংসদুর্বার রাজশাহীঢাকা ক্যাপিটালস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল

তানজিদ তামিমকে টেস্টে দেখতে চান ইমরুল

চোটে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

চোটে মাঠ ছাড়লেন মুস্তাফিজ

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল