• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সিলেটকে বড় লক্ষ্য দিলো চিটাগাং

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৫, ২০:১৭
অ+
অ-
সিলেটকে বড় লক্ষ্য দিলো চিটাগাং

জিতলেই প্লে অফ নিশ্চিত। হারলে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ মাঠে নেমেছে চিটাগাং কিংস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে কিংসদের শক্ত ভিত গড়ে দেন খাজা নাফি। সেখানে দাঁড়িয়ে ঝড় তোলেন শামিম হোসেন। তাতে বড় সংগ্রহ গড়েছে চিটাগাং।

বিজ্ঞাপন

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে চিটাগাং। দলের হয়ে ফিফটি করেছেন খাজা নাফি ও মোহাম্মদ মিঠুন।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি চিটাগাং কিংস। ইনিংসের প্রথম ওভারেই ফিরেছেন পারভেজ হোসেন ইমন। অফফর্মে থাকা এই ব্যাটার ৩ বলে ১ রানের বেশি করতে পারেননি। তিনে নেমে ১ রানে ফিরেছেন গ্রাহাম ক্লার্কও।

১৭ রানে ২ উইকেট হারানোর পরও রানের চাকা সচল রাখেন খাজা নাফি। এক প্রান্তে উইকেট হারালেও আরেক প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন এই ওপেনার। পেয়েছেন ফিফটির দেখাও। ২৭ বলে মাইলফলক ছুঁয়েছেন তিনি। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি। শেষ পর্যন্ত ৩০ বলে ৫২ রান করেছেন তিনি।

বিজ্ঞাপন

নাফিকে যোগ্য সঙ্গ দিয়েছেন মোহাম্মদ মিঠুন। অধিনায়কও পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। তার ব্যাট থেকেও এসেছে ৫২ রান।

মিডল অর্ডারে হায়দার আলি-রাহাতুল ফেরদৌসরা সুবিধা করতে পারেননি। তবে শেষদিকে শামিম হোসেন-খালেদ আহমেদ মিলে দারুণ ফিনিশিং দিয়েছেন। শামিম করেছেন ২৩ বলে ৩৮ রান। আর খালেদ অপরাজিত ছিলেন ১৩ বলে ২৫ রান করে।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলচিটাগাং কিংসসিলেট স্ট্রাইকার্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট