• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৪
অ+
অ-
‘চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল খেলবে ভারত-অস্ট্রেলিয়া’

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি উপমহাদেশের মাটিতে হওয়ায় স্বাভাবিকভাবেই হট ফেভারিট ভারত। অন্যদিকে সাম্প্রতিক সব আইসিসি ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করছে অস্ট্রেলিয়া। তাই এই চ্যাম্পিয়নস ট্রফিতেও শিরোপার বড় দাবিদার অজিরা। রবি শাস্ত্রী ও রিকি পন্টিং মনে করেন, এই দুই দলকেই ফাইনালে দেখা যেতে পারে।

বিজ্ঞাপন

ভারত-অস্ট্রেলিয়ার সঙ্গে সেরা চারে দেখা যেতে পারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে এমনটাও বলেছেন শাস্ত্রী। আইসিসি রিভিউয়ে ভারতের সাবেক অলরাউন্ডার বলেন, 'ভারত ও অস্ট্রেলিয়ার সঙ্গে সেমি-ফাইনাল খেলতে পারে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। তবে ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার খেলার সম্ভাবনাই বেশি।'

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক পন্টিং বলেন, 'ভারত ও অস্ট্রেলিয়াকে টপকে যাওয়া কঠিন। এই মুহূর্তে উভয় দেশের খেলোয়াড়দের মানের কথা চিন্তা করুন, আর সাম্প্রতিক সময়ের দিকে ফিরে তাকান। যখনই ফাইনাল এবং আইসিসির বড় আসরগুলো হয়েছে এবং অবশ্যম্ভাবীভাবে অস্ট্রেলিয়া ও ভারত কোথাও না কোথাও ছিল।'

তবে পাকিস্তানেরও চমক দেখানোর সামর্থ্য আছে বলে মনে করেন পন্টিং। তিনি বলেন, 'অন্য যে দলটি এই মুহূর্তে ভালো ক্রিকেট খেলছে, তারা হলো পাকিস্তান। গত কিছুদিন ধরে ওয়ানডেতে তাদের সময়টা অসাধারণ কেটেছে।'

বিজ্ঞাপন

'আমরা জানি, বড় টুর্নামেন্টগুলিতে তারা সবসময় অনুমেয় দল নয়। তবে মনে হচ্ছে, তারা সমস্যাগুলো কিছুটা সমাধান করেছে।'-যোগ করেন তিনি।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটঅস্ট্রেলিয়ান ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’