• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

দেশে ফিরতে পারছেন না রায়ান বার্ল, রাজশাহীকে নিয়ে নতুন অভিযোগ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৬
অ+
অ-
দেশে ফিরতে পারছেন না রায়ান বার্ল, রাজশাহীকে নিয়ে নতুন অভিযোগ

দুর্বার রাজশাহী যেন অভিযোগ আর অনিয়মের নিত্য নতুন দৃষ্টান্ত স্থাপন করেই চলেছে। এতদিন ধরে খেলোয়াড়দের বকেয়া বেতন নিয়ে চলেছে একের পর এক নাটকীয় ঘটনা। এবারে তাতে যোগ হলো আরেক মাত্রা। গতকালই নিশ্চিত হয়েছে এবারের আসরে প্লে-অফে যাওয়া হচ্ছে না দুর্বার রাজশাহীর। স্বাভাবিকভাবেই তাদের এবার টিম হোটেল থেকে বিদায় নেয়ার পালা। 

বিজ্ঞাপন

কিন্তু সেটাও যেন হচ্ছে না এবারে। দুর্বার রাজশাহীর বিদেশি ৫ ক্রিকেটার আছেন টিম হোটেলে। তবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি বকেয়া বেতন পরিশোধ না করায় নিজ দেশেও ফেরা হচ্ছে না তাদের। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজির জিম্বাবুয়ের তারকা রায়ান বার্ল। জানিয়েছেন পাঁচ ক্রিকেটারের কেউই এখন পর্যন্ত নিজ দেশে ফেরার ফ্লাইট ধরতে পারেননি। 

রায়ান বার্লের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দলের বিদায় নিশ্চিত হলেও এখন পর্যন্ত দেশে ফেরার ফ্লাইট নিশ্চিত করতে পারেননি কেউই। ঢাকা পোস্টের এই প্রতিবেদককে তিনি নিশ্চিত করেছেন, দুর্বার রাজশাহীর ৫ বিদেশি ক্রিকেটারের কেউই হোটেল ছেড়ে যাননি। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বেতন পরিশোধ করা হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি। 

যদি রাজশাহীর টিম হোটেলের নাটকীয়তা এখানেই শেষ না। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হোটেলে বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি দেশি ক্রিকেটাররাও অবস্থান করছেন। দুর্বার রাজশাহীর এক দেশি ক্রিকেটার ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা কমবেশি হোটেলেই আছি সবাই। আজ রাত পর্যন্ত সময় নিয়েছেন মালিক। রাতেই নগদ ক্যাশের মাধ্যমে টাকা দেওয়ার কথা। আমরা অপেক্ষা করছি।’ 

বিজ্ঞাপন

রায়ান বার্লের কাছে অবশ্য জানতে চাওয়া হয়েছিল, ঠিক কত শতাংশ টাকা দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। তবে এই প্রশ্নের উত্তর জানাননি জিম্বাবুয়ের এই ক্রিকেটার।

আরও পড়ুন

লিগ পর্বের শেষে বিপিএলে ব্যাটে-বলে সেরা কারা
বিপিএল থেকে বিদায়ের পরও বিতর্কের জন্ম দিলো রাজশাহী
নিষেধাজ্ঞা ও ফিক্সিং ইস্যুতে যা বললেন বিজয়

উল্লেখ্য, গতকাল (শনিবার) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হাজির হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’

বিজ্ঞাপন

এসএইচ/জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলদুর্বার রাজশাহী

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট