• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশ ছাড়ার আগে ফেসবুকে যা লিখলেন রাজশাহীর বিদেশী ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৬
অ+
অ-
বাংলাদেশ ছাড়ার আগে ফেসবুকে যা লিখলেন রাজশাহীর বিদেশী ক্রিকেটার

তিক্ত অভিজ্ঞতা নিয়েই বাংলাদেশ ছেড়ে গিয়েছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্ল। বিপিএলে এসেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে। এরপর টুর্নামেন্টে নেহাৎ মন্দ করেননি। অলরাউন্ডার হিসেবে নিজের দায়িত্ব পালন করেছিলেন ঠিকঠাক। 

বিজ্ঞাপন

দুর্বার রাজশাহীকেও নিয়ে গিয়েছিলেন প্লে-অফের দোরগোড়ায়। তবে মাঠের বাইরের ঘটনাগুলোতে দলের বাকিদের মতো ভুগতে হয়েছে তাকেও। শেষমেশ দুর্বার রাজশাহী বিদায় নিলেও রায়ান বার্লের দেশে ফেরা নিয়ে ছিল অনিশ্চয়তা। 

It has certainly been a trip to remember. Thank you to all the fans and friends for the support over the last 5 weeks whilst being over here in Bangladesh 

Posted by Ryan Burl on Sunday, February 2, 2025

ঢাকা পোস্টসহ দেশের একাধিক গণমাধ্যমে খবর প্রকাশের পর অবশ্য ইথিওপিয়ান এয়ারওয়েজের এক ফ্লাইটে ঢাকা ছেড়েছেন জিম্বাবুয়ের এই অলরাউন্ডার। আর বিদায়ের সময়ে নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন এই ক্রিকেটার৷ সঙ্গে উল্লেখ করলেন, গত ৫ সপ্তাহে একেবারেই ভোলার মতো নয়। 

বিজ্ঞাপন

নিজের ফেসবুক স্ট্যাটাসে বার্ল লিখেছেন, 'নিশ্চিতভাবেই এই ভ্রমণটি ভোলার মতো না। বাংলাদেশে বিগত ৫ সপ্তাহ ধরে সমর্থন জুগিয়ে যাওয়ায় সকল ভক্ত আর বন্ধুদের আমি ধন্যবাদ জানাই।' 

আরও পড়ুন

বিতর্কিত রাজশাহীর মালিক কে এই শফিকুর রহমান
আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রাজশাহী মালিক, পাওনা পরিশোধের আশ্বাস
রাজশাহীর বিদেশি খেলোয়াড়রা ঢাকা ছাড়বেন কবে, যা জানা গেল

চলতি আসরে দুর্বার রাজশাহী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন রায়ান বার্ল। ১০ ইনিং ব্যাট করে ১ ফিফটির সাহায্যে নিয়েছেন ২৯৩ রান। বল হাতে পেয়েছেন ৭ উইকেট। মাঝে ১ ম্যাচে বেতন ইস্যুতে ম্যাচ বর্জন বাদ দিলে পুরোটা সময় ছিলেন দলের অংশ হয়ে।

বিজ্ঞাপন

জেএ/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্বার রাজশাহীবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট