• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ফাইনালে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে চিটাগাং

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৮
অ+
অ-
ফাইনালে ওঠার লড়াইয়ে ফিল্ডিংয়ে চিটাগাং

চারে থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল খুলনা টাইগার্স। এরপর এলিমিনেটরে রংপুরকে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে দ্বিতীয় কোয়ালিফায়ারে। যেখানে চিটাগাং কিংসের মুখোমুখি হচ্ছে মেহেদি হাসান মিরাজের দল। এই ম্যাচে যারা জিতবে তারা ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে।

বিজ্ঞাপন

মিরপুরে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চিটাগাং অধিনায়ক মোহাম্মদ মিঠুন। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায়।

লিগ পর্বে শেষ দুই ম্যাচ জিতে শেষ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছিল খুলনা। পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখে খুলনা। 

অন্যদিকে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলার সুযোগ পায় চট্টগ্রাম। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কাছে ৯ উইকেটে হেরে যায় তারা। বরিশালের কাছে হারলেও ফাইনালে খেলার সুযোগ শেষ হয়নি বন্দর নগরীর দলটির। দ্বিতীয় কোয়ালিফাইয়ার জিতলেই ফাইনালের টিকিট পাবে চট্টগ্রাম। 

বিজ্ঞাপন

খুলনার বিপক্ষে ম্যাচ নিয়ে চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিথুন জানিয়েছেন, দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচের আগে নতুন কোনো বিদেশি খেলোয়াড় আনার পরিকল্পনা নেই তাদের। তিনি বলেন, ‘এ রকম কোন পরিকল্পনা (বিদেশী খেলোয়াড় যোগদান) এখনও নেই। শুধু বড় নাম হলেই হয় না। তাদের আনলে  কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে। এমন নয় যে, তারা এসেই সেরা পারফরমেন্স করবে। ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এমনটা আদর্শ নয়। দীর্ঘ ভ্রমণ করে জেট ল্যাগের ব্যাপার থাকে।’ 

চলতি মৌসুমে বিদেশিদের মধ্যে চট্টগ্রামের হয়ে খেলেছেন পাকিস্তানের উসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। বিদেশিদের মধ্যে বর্তমানে দলের সঙ্গে আছেন খাজা নাফি, গ্রাহাম ক্লার্ক, হায়দার আলী এবং বিনুরা ফার্নান্দো। 

এদিকে, প্লে-অফে নিজেদের স্কোয়াডে শক্তি বাড়িয়েছে খুলনা টাইগার্স। ক্যারিবিয়ান দুই তারকা শিমরান হেটমায়ার এবং জেসন হোল্ডার যুক্ত হয়েছেন তাদের দলে। এর আগে লিগ পর্বে দুই দলের মুখোমুখি ফল হিসাব করলে স্কোরলাইন ১-১। মিরপুরে আজ জমজমাট একটা ম্যাচই হতে পারে। 

বিজ্ঞাপন

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলচিটাগাং কিংসখুলনা টাইগার্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট