• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

হেটমায়ারের ঝড়ে লড়াইয়ের পুঁজি পেল খুলনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৬
অ+
অ-
হেটমায়ারের ঝড়ে লড়াইয়ের পুঁজি পেল খুলনা

আসরের শেষের দিকে এসে মিরপুরের উইকেট যেন কিছুটা ক্লান্ত! শুরুর দিকে রান হলেও প্লে অফে সেখানটায় ভাটা পড়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারেও রান তুলতে বেগ পেতে হয়েছে ব্যাটারদের। তবে বোলিং সহায়ক উইকেটেও ঝোড়ো ব্যাটিং করেছেন শিমরন হেটমায়ার। এই ক্যারিবিয়ান হার্ডহিটারের ফিফটিতে লড়াইয়ের পুঁজি পেল খুলনা।

বিজ্ঞাপন

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৬৩ রান করেছেন হেটমায়ার।

ব্যাটিংয়ে শুরুটা মোটেও ভালো করতে পারেনি খুলনা। ইনিংসের তৃতীয় ওভারেই সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ। বিনুরা ফার্নান্দোর ভালো লেংথের বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি। ৬ বল খেলে ২ রানের বেশি করতে পারেননি অধিনায়ক।

তিনে নেমে ব্যর্থ অ্যালেক্স রস। ৬ বল খেলেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। মোহাম্মদ নাঈম ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি। ৪ বাউন্ডারিতে ১৯ রান এসেছে তার ব্যাট থেকে। একই পথে হেটেছেন আফিফ হোসেনও।

বিজ্ঞাপন

৪২ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে বিপদে পড়ে টাইগার্সরা। তখন মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ার মিলে দলকে টেনে তুলেন। ৪১ রান করে অঙ্কন ফিরলে ভাঙে ৭৩ রানের পঞ্চম উইকেট জুটি। তবে তার বিদায়ের ছাপ পড়েনি রান রেটে। কারণ আরেক প্রান্তে তখন ঝড় তোলেন হেটমায়ার।

২১ বলে প্রথম ২২ রান করেছিলেন হেটমায়ার। অথচ ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেছেন ২৯ বলে। শেষ পর্যন্ত ৩৩ বলে ৬৩ রান এসেছে তার ব্যাট থেকে। আর শেষদিকে ৫ বলে অপরাজিত ১২ রান করেন হেটমায়ার।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলচিটাগাং কিংসখুলনা টাইগার্স

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট