• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

শেষ ওভারে হোল্ডারের বদলে মুশফিক কেন– ব্যাখ্যা দিলেন মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৭
অ+
অ-
শেষ ওভারে হোল্ডারের বদলে মুশফিক কেন– ব্যাখ্যা দিলেন মিরাজ
ছবি: সংগৃহীত

ম্যাচ শেষে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল খুলনা টাইগার্স ভক্তদের মাঝে। শেষ ওভারে কেন মুশফিক হাসানের হাতেই বল তুলে দিলেন মিরাজ। খুলনা টাইগার্স এবং বিপিএল ফাইনালের মাঝে সমীকরণ ছিল ৬ বলে ১৫ রান। গুরুত্বপূর্ণ সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ও অভিজ্ঞ বোলার জেসন হোল্ডারকে না এনে মিরাজ বল তুলে দিয়েছিলেন মুশফিক হাসানের কাছে। 

বিজ্ঞাপন

পরবর্তীতে শরিফুল হোসেন আর আলি আল ইসলামের দুই বাউন্ডারি থেকে ১৫ রানের সমীকরণটা মিলিয়েও ফেলে চিটাগাং কিংস। শেষ বলে ৪ হজম করে খুলনা ছিটকে যায় দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে। সংবাদ সম্মেলনে এসে নিজের সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে হয়েছে খুলনা অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে। 

মুশফিককে বল দেওয়ার কারণ ব্যাখ্যা করে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘হোল্ডার এর আগের ওভারে যে বোলিংটা করেছে ১৪ বলে ৩২ রান দরকার ছিল। সে একটা চার, একটা ছয় খেয়েছে। সেখানেই ম্যাচটা অনেকটা ছুটে গিয়েছিল। অভিজ্ঞ বোলার যদি সেই মুহূর্তে এসে বোলাররা যদি ছয়-চার মেরে দেয় তাহলে তো কঠিন।’  

এরপরেই তিনি যোগ করেন, ‘হাসান (মাহমুদ) বেশি ভালো বল করাতে শেষ ওভার পর্যন্ত ম্যাচ গিয়েছে। সেখানে যদি মুশফিককে দিতাম, ১২-১৩ দিয়ে দিতাম শেষ ওভারে আরও সোজা হয়ে যেত। মুশফিক আগের ২ ওভার খুবই ভালো করেছে। তাদের ভাইটাল ব্যাটার (নাফে) কেও মুশফিক আউট করে দিয়েছে।’

বিজ্ঞাপন

শেষ বলে কী পরিকল্পনা ছিল– এমন প্রশ্নে মিরাজ বলেন, ‘ওকে আমি বারবার বলছিলাম তুমি কী চাচ্ছো। এখানে বোলারের প্রায়োরিটি গুরুত্বপূর্ণ। তুমি যেটা চাচ্ছো সেটার উপর প্ল্যান। সে বললো ইয়র্কার করব। সে বললো স্টাম্পেই ইয়র্কার করবে। ঠিকাছে স্টাম্পেই ইয়র্কার করার চেষ্টা করো। আমি ওর দোষ দিচ্ছি না। সে এমন পরিস্থিতিতে প্রথম খেলছে। চোটে ছিল। শুধু শেষ ওভারেই এমন পরিস্থিতি। অনেক দিন পর এসে খেলেছে। আমার মনে হয় হোল্ডারের দুই বল অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমি ওর কাছ থেকে এটা আশা করি না। সে তো অনেক অভিজ্ঞ অনেক জায়গায় ম্যাচ খেলেছে। এক চার, এক ছয়ে ম্যাচ ছুটে গেছে সেখানেই।’

আরও পড়ুন

নাইম রেকর্ড গড়লেন, তবু নাইমের রেকর্ড হলো না!
ম্যাচ হারের দায় কাকে দিলেন খুলনা অধিনায়ক মিরাজ
শেষ বলের নাটকীয় জয়ে ফাইনালে চিটাগাং

 শেষ ওভারে মোহাম্মদ নওয়াজকে বল না দেওয়ার কারণ জানিয়ে মিরাজ বলেন, ‘শেষ ওভারে আপনি কীভাবে স্পিনার দিবেন, যেখানে পেস বোলার আছে। হোল্ডার আছে মুশফিক আছে। স্পিনার দেওয়া তো যৌক্তিক না। স্পিনার হলে অনেক সময় রান হয়ে যেতে পারে। পেস বোলিংই বেস্ট অপশন আমাদের জন্য।’

বিজ্ঞাপন

শেষ ওভারে হাসান মাহমুদকে দেওয়া যেত কি না প্রশ্নে মিরাজ বলেন, ‘হোল্ডার যদি ২টা বল যদি ভালো করত। ৬ আর ৪ যখন হয়ে গিয়েছে ১২ বলে লাগত ২২ রান। তখন কী করব? সেরা বোলারকে দিয়েই তো করাব। যদি রান লাগত ২৮-৩০, আমি মুশফিককে দিয়েই করাতাম। যদি বেশি মারত ১৫ রান থাকত, হাসান এসে ডিফেন্ড করত। অই ওভার যদি মুশফিককে দিতাম, বেশি রান দিয়ে ফেললে ৬-৭ রান দরকার থাকত। আমার কাছে আর অপশন ছিল না হাসান ছাড়া।’

এসএইচ/জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলখুলনা টাইগার্সমেহেদি হাসান মিরাজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট