• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ইংল্যান্ডের লিগে হাজার কোটিতে দল কিনল আইপিএলের সানরাইজার্স

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪
অ+
অ-
ইংল্যান্ডের লিগে হাজার কোটিতে দল কিনল আইপিএলের সানরাইজার্স

ইংল্যান্ডের দ্য হানড্রেডে দল কিনল আরো একটি ভারতীয় কোম্পানি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের মালিকানায় থাকা কলানিথি মারানের সান গোষ্ঠী এবার ১১০০ কোটি টাকায় নর্দার্ন সুপারচার্জার্সের মালিকানা পেয়েছে।

বিজ্ঞাপন

অবশ্য এর আগে থেকেই দ্য হানড্রেডের আরো দুটি দলের মালিকানা য়াছে ভারতীয়দের দখলে। প্রথমে মুকেশ অম্বানীর মুম্বাই ইন্ডিয়ান্স দল কিনেছিল এই লিগে। এর পরে সঞ্জীব গোয়েনকার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসও ইংলিশ লিগটিতে দল কিনেছে।

তবে বাকি দুটি দলের থেকে সানরাইজার্সের দল কেনার ক্ষেত্রে একটি পার্থক্য আছে। মুম্বাই ইন্ডিয়ান্স দ্য হানড্রেডের দল ওভাল ইনভিন্সিবলসের ৪৯ শতাংশ মালিকানা কিনেছিল। ম্যানচেস্টার অরিজিনালসের ৭০ শতাংশ মালিকানা কিনেছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। কিন্তু সুপারচার্জার্সের ১০০ শতাংশ মালিকানা কিনেছে সানরাইজার্স।

সুপারচার্জার্সের মালিকানা ছিল ইয়র্কশায়ার কাউন্টির হাতে। তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সঞ্জয় প্যাটেল বলেন, 'সান গোষ্ঠীর সঙ্গে এই জুটি গড়তে পেরে আমরা খুশি। আশা করছি, আগামী দিনে আমরা এই দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।'

বিজ্ঞাপন

যেখানে বাকি সব দল পুরো মালিকানা ছাড়ছে না, সেখানে কেন ইয়র্কশায়ার ১০০ শতাংশ মালিকানা ছাড়ল? এমন প্রশ্নের উত্তরে জানা গেছে, ইয়র্কশায়ার আর্থিকভাবে বাজে অবস্থায় আছে। সেই কারণেই সানরাইজার্স পুরো ১০০ শতাংশ মালিকানা পেয়েছে।

এর আগে ভারতের বাইরের কোনো লিগে একটিই দল ছিল সানরাইজার্সের। দক্ষিণ আফ্রিকার লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপ। তারা সেই লিগে দুবারের চ্যাম্পিয়ন। আইপিএলেও একবার চ্যাম্পিয়ন হয়েছে সানরাইজার্স।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএলসানরাইজার্স হায়দরাবাদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার