• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

লা লিগা সভাপতিকে কড়া জবাব দিলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৫
অ+
অ-
লা লিগা সভাপতিকে কড়া জবাব দিলেন আনচেলত্তি

মাদ্রিদ ডার্বির আগে মাঠের পরিকল্পনার চেয়ে রেফারিং নিয়ে সমালোচনা বেশি শোনা যাচ্ছে। মূলত রিয়াল মাদ্রিদের অভিযোগকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এরপর সেখানে যোগ দিয়েছেন লা লিগা প্রধান হ্যাভিয়ের তেবাস। তাকে পাল্টা জবাব দিয়েছেন কার্লো আনচেলত্তিও।

বিজ্ঞাপন

লা লিগার ম্যাচে গত শনিবার এস্পানিওলের বিপক্ষে ১-০ গোলে হারে রিয়াল। এমন হারের পর রেফারিং নিয়ে অভিযোগ তুলে রিয়াল। এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) ও স্পেনের ক্রীড়া মন্ত্রণালয়কে (সিএসডি) একটি খোলা চিঠিও পাঠায় তারা।

সেই চিঠিতে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে অভিযোগ করে রিয়াল। তবে রিয়ালের সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন লুইস মেদিনা কান্তালেহো। স্পেনের রেফারি সংস্থার প্রধান বলেছেন, ‘আমরা কেউ দুর্নীতিগ্রস্ত নই।’

এ  বিতর্কে নতুন করে যোগ দেন লা লিগা সভাপতি তেবাস। তিনি বলেন, রিয়াল নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ক্লাবের বিরুদ্ধে উল্টো অভিযোগ আনেন তিনি।

বিজ্ঞাপন

এবারব অ্যাটলেটিকোর বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে তেবাসের ওই মন্তব্যের জবাব দিয়েছেন আবচেলত্তি।  তিনি বলেন, 'রিয়াল নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারায়নি। তারা কেবল কিছু বিষয়ের উন্নতির চেষ্টা করছে।'

'এটা এমন একটা বিষয়, এমন গুরুত্বপূর্ণ একটা ম্যাচের (মাদ্রিদ ডার্বি) আগে আমি যা নিয়ে আলোচনা করতে চাই না। তবে তেবাস শান্ত থাকতে পারেন। এখানে কেউ নিজের ওপর নিয়ন্ত্রণ হারায়নি। কিছু বিষয়ের উন্নতির জন্য এবং বর্তমান পদ্ধতির পরিবর্তনের জন্য (এস্পানিওল ম্যাচে) যা ঘটেছে, আমরা কেবল তার ব্যাখ্যা দাবি করেছি।'-যোগ করেন তিনি।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কার্লো অ্যানচেলত্তিরিয়াল মাদ্রিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ইউসিএলে শেষ ষোলো’র ফিরতি লেগম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল

এলচেকে গুঁড়িয়ে বার্সেলোনার আরও কাছে রিয়াল