• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন সুযোগ পাবেন কি না যা জানালেন প্রধান কোচ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১১
অ+
অ-
চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন সুযোগ পাবেন কি না যা জানালেন প্রধান কোচ

গত জানুয়ারিতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল বাংলাদেশ দল। আর ঘোষিত দলে সুযোগ পাননি উইকেটকিপার ব্যাটার লিটন দাস। সাদা বলে ধারাবাহিক ব্যর্থতার কারণ দেখিয়ে দল থেকে বাদ দেয়া হয় তাকে। যদিও বাদ পড়ার পরেই বিপিএলে রেকর্ড গড়া এক সেঞ্চুরি হাঁকান এই ওপেনার। টাইগার ওপেনারকে দলে না রাখা নিয়ে বহু আলোচনাই হয়েছে।

বিজ্ঞাপন

দল ঘোষণার মাস খানেক পার হলেও এতদিন কোনো কথা বলেননি প্রধান কোচ ফিল সিমন্স। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আজ (সোমবার) অনুশীলনের ফাঁকে মুখোমুখি হন গণমাধ্যমের। 

লিটন দাসের না থাকা নিয়ে মিরপুরে সিমন্স বলেন, 'মজার ব্যাপার হলো, আমার লিটনের সঙ্গে কথা হয়েছে। যখন দল নির্বাচন করা হয়েছে, তখন প্লেয়ার হিসেবে নিজেকে স্কোয়াডে না পেয়ে নিশ্চয়ই খারাপ লেগেছে। আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি লিটনের ফর্ম কিছুটা ফিরে এসেছে।'

'তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি। কিন্তু আমি একটা কথা বলতে চাই, লিটন ফিরে আসার জন্য অনেক পরিশ্রম করছে।'

বিজ্ঞাপন

এদিকে সাকিব আল হাসান বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞায় পড়েছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি তারও। যদি অ্যকাশন ঠিক থাকতো তাহলে দলে থাকতেন কি না এমন প্রশ্ন করা হয় সিমন্সকে। জবাবে টাইগার এই কোচ জানালেন, এটা তিনি বলতে পারবেন না।

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিটন দাসআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিসাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘লিটনকে বলেছি এই মুহূর্তে এটা প্রয়োজন, সে সানন্দে রাজি হয়েছে’

‘লিটনকে বলেছি এই মুহূর্তে এটা প্রয়োজন, সে সানন্দে রাজি হয়েছে’

পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন, আশাবাদী ফাহিম

পাকিস্তান সিরিজে নতুন ভূমিকায় লিটন, আশাবাদী ফাহিম

ওপেনার লিটন এবার মিডল অর্ডারে!

ওপেনার লিটন এবার মিডল অর্ডারে!

লিটনের প্রস্তুতি নিয়ে যা বললেন সোহেল

লিটনের প্রস্তুতি নিয়ে যা বললেন সোহেল