• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করলেন আরাফাত সানি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৫
অ+
অ-
বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করলেন আরাফাত সানি

সদ্য সমাপ্ত বিপিএল চলাকালেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে বাঁ-হাতি স্পিনার আরাফাত সানির বিরুদ্ধে। যদিও এরপর তার ম্যাচ খেলা কিংবা বোলিং করায় কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। বিপিএলের ফাইনালেও তিনি চিটাগাং কিংসের হয়ে খেলেছেন ফরচুন বরিশালের বিপক্ষে। তবে তার বোলিংয়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ছিল, সেটি কেটে গেছে আজ (সোমবার)। 

বিজ্ঞাপন

গত ১ ফেব্রুয়ারি বিপিএলে মুখোমুখি হয়েছিল বরিশাল ও চিটাগাং। ওই ম্যাচে বড় ব্যবধানে জয়লাভ করে চিটাগং। সেই সুবাদে প্লে-অফ পর্বে প্রথম কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। সেদিনই দলটির হয়ে ৪ ওভার বল করে ৪১ রানে ১ উইকেট তুলে নেওয়া আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। যার পরীক্ষায় তিনি পাস করেছেন। 

মিরপুর শের-ই বাংলায় পরীক্ষা দিয়েছিলেন আরাফাত সানি। যেখানে তার পাস করার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। জানা গেছে, তারা সানির বলে কোনো ত্রুটি খুঁজে পাননি। ফলে বল করতে কোনো বাধা নেই এই বাঁ-হাতি স্পিনারের। তবে জানিয়েছেন, এরপর আবারও সন্দেহের তিরে পড়লে সানিকে দেশের বাইরে নিরপেক্ষ ল্যাবে পরীক্ষা দিতে হবে। 

আরও পড়ুন

‘জীবনে এতো মানুষ দেখিনি’, বরিশাল থেকে ফিরে তামিম
কে কাকে ছাপিয়ে গেল, ফিক্সিং সন্দেহ-পারিশ্রমিক বকেয়া নাকি রান-উৎসব
যে দুই কারণে এবারের বিপিএলকে সফল বলছেন ফাহিম

বিজ্ঞাপন

এর আগে তার বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহ প্রকাশের বিষয়টি ম্যাচ রেফারিকে জানানো হয়। সে কারণে বিপিএল ফাইনালের আগেরদিন (৬ ফেব্রুয়ারি) বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সানি। আজ সেই পরীক্ষার ফলাফল পেয়েছেন। এবারের বিপিএলে ১১ ম্যাচে ৮.১৭ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেন সানি। এর আগে ২০১৫ সালেও বোলিং অ্যাকশনে সন্দেহ ওঠার পর পরীক্ষায় পাস করে বৈধতা পেয়েছিলেন এই বাংলাদেশি স্পিনার।

কেবল সানিই নয়, সদ্য সমাপ্ত বিপিএলে চিটাগাং কিংসের আরেক স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ উঠেছিল। ১৯ জানুয়ারি চিটাগাং কিংস ও বরিশালের ম্যাচেই আম্পায়ারদের সন্দেহ জাগে আলিসের বোলিং নিয়ে। পরে ২৫ জানুয়ারি মিরপুরে নিজের অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন এই মিস্ট্রি স্পিনার। পরবর্তীতে বৈধতা পেয়ে ফিরেছিলেন মাঠে। 

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিপিএলচিটাগাং কিংস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

বিসিবি সভাপতির দেশে ফেরা নিয়ে যা জানা গেল

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়