• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডকে বিশেষ বার্তা ‘১৬তম’ সদস্য লিটনের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১২
অ+
অ-
চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডকে বিশেষ বার্তা ‘১৬তম’ সদস্য লিটনের

আর মাত্র পাঁচদিন পরই পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। বৈশ্বিক এই প্রতিযোগিতায় অংশ নিতে আজ (বৃহস্পতিবার) দিবাগত রাতে টিম টাইগার্স দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করবে। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশকে শুভকামনা জানিয়ে একটি বার্তা দিয়েছেন স্কোয়াডের বাইরে থাকা ওপেনার লিটন কুমার দাস। যেখানে তিনি নিজেকে এই মুহূর্তে বাংলাদেশের ‘বড় সমর্থক’ এবং ‘১৬তম’ সদস্য হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

ফর্মের ধারাবাহিকতার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা মেলেনি লিটন দাসের। সেটি তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন। একইসঙ্গে বৈশ্বিক এই প্রতিযোগিতায় খেলতে যাওয়া ক্রিকেটাররা নিজেদের সেরাটা দেবেন বলে প্রত্যাশা এই উইকেটরক্ষক ব্যাটারের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করবেন তিনি।

আজ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিটন লিখেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫–এর অসাধারণ এই দলকে শুভকামনা। আমার বিশ্বাস– আকর্ষণীয় এই টুর্নামেন্টে দল নিজেদের সেরাটা দিয়ে খেলবে। টাইগাররা কীভাবে খেলে সেটি পুরো বিশ্বকে দেখিয়ে দাও!’

dhakapost

এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের না থাকা নিয়ে লিটন লেখেন, ‘আমি স্কোয়াডে যুক্ত হতে পারিনি। কিন্তু বিষয়টি আমাকে এখন দলের সবচেয়ে বড় সমর্থকে পরিণত করেছে। আমি প্রতিটি রান, উইকেট এবং ক্যাচের জন্য উদযাপন করব। তোমরা ভিন্ন ভূমিকায় তোমাদের এই ১৬তম সদস্যকে পাবে!’

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন সেই ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি। আজ নতুন করে মেহেদী হাসান মিরাজকে টুর্নামেন্টটির জন্য সহ-অধিনায়ক করা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের স্কোয়াডে আছেন চার পেসার। অভিজ্ঞ তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন দুই তরুণ তারকা তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। দলের প্রায় ফিক্সড ওপেনার হিসেবে গত কয়েকদিন ধরেই একসঙ্গে ব্যাটিং অনুশীলন করেছেন তানজিদ তামিম এবং সৌম্য সরকার। এ ছাড়া তাদের ব্যাকাপ হিসেবে থাকছেন পারভেজ হোসেন ইমন।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সবাই এক্সাইটেড : মিরাজ
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের সহ-অধিনায়কের নাম ঘোষণা
টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির বহরে যাচ্ছেন হাসান-খালেদরাও

মিডল অর্ডারে অধিনায়ক শান্ত’র পাশাপাশি অভিজ্ঞ মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তরুণ জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়রা আছেন। প্রয়োজনমাফিক ব্যাটিং পজিশনে দেখা যেতে পারে মিরাজকে। এ ছাড়া স্পিন অলরাউন্ডার হিসেবে রিশাদ হোসেন এবং স্পিনার নাসুম আহমেদ আছেন স্কোয়াডে। ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। গ্রুপপর্বে টাইগারদের পরবর্তী দুই ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিটন দাসবাংলাদেশ ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন