• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশের গ্রুপ থেকে যে দুই দলকে সেমিতে দেখছেন শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩২
অ+
অ-
বাংলাদেশের গ্রুপ থেকে যে দুই দলকে সেমিতে দেখছেন শাস্ত্রী

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে। গতকাল শুক্রবার সকালে সেখানে পৌছেঁছে নাজমুল হোসেন শান্তর দল। আসরে নিজেদের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। 

বিজ্ঞাপন

গ্রুপ পর্বে ভারত ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান ও নিউজিলান্ড। যেখান থেকে সেমির টিকিট পেতে হলে দুই ম্যাচ জিততে হবে টাইগারদের। সাম্প্রতিক ফর্ম আর শক্তিমত্তা বিবেচনায় দুই ম্যাচ জেতা বাংলাদেশের জন্য অনেকটাই কঠিন কাজ। 

ভারতের সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রী তো মনে করেন বাংলাদেশের জন্য সেমিতে যাওয়াটা অসম্ভব ব্যাপারই। এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তানকে সেমিতে দেখছেন তিনি। তবে নিউজিল্যান্ডের সামর্থ্য আছে নিজেদের দিনে যে কাউকে হারানোর বলে মনে করেন তিনি।

শাস্ত্রী বলেন, 'আমি ভারত এবং পাকিস্তানকেই এগিয়ে রাখব। পাকিস্তান ম্যাচগুলো তাদের ঘরের মাটিতেই খেলবে। শুধু একটি ম্যাচ ভারতের বিপক্ষে দুবাইতে খেলবে। ভারতের মান যথেষ্ট ভালো। দলটিতে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ রয়েছে। আমি মনে করি ওই গ্রুপ থেকে এই দুই দলেরই যাওয়া উচিত।'

বিজ্ঞাপন

'তারপর নিউজিল্যান্ডের কথা অবশ্যই বলতে হবে। ওরা এমন একটা দল যারা যে কাউকে আপসেট করতে পারবে। বাংলাদেশ আগে অনেকবারই ভারত-পাকিস্তানকে বিপদে ফেলেছে। এটা কঠিন একটি গ্রুপ। তাই অভিজ্ঞতা বিবেচনায় আমি ভারত-পাকিস্তানকে এগিয়ে রাখব।'-যোগ করেন তিনি। 

আসরের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে নাজমুল হোসেন শান্ত’র দল।

এইচজেএস  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন