• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৫
অ+
অ-
প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ হচ্ছে ম্যাচটি কোথাও লাইভ সম্প্রচার হচ্ছে না।  

বিজ্ঞাপন

প্রস্তুতি ম্যাচে স্কোয়াডের সব সদস্যেরই ব্যাটিং বোলিং করার সুযোগ থাকছে। সে জন্য আলাদা করে একাদশ নির্বাচন করেনি টিম টাইগার্স। তবে মোহাম্মদ হারিসের নেতৃত্বে পাকিস্তান শাহিনসের একাদশ দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, আগামী ২০ ফেব্রুয়ারি দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ দল। এরপর ২৪ ও ২৭ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে যথাক্রমে নিউজিল্যান্ড এবং স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে।

পাকিস্তান শাহিনস একাদশ

বিজ্ঞাপন

মুহাম্মদ হারিস (অধিনায়ক), আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াইস, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুবাসির খান, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম এবং উসামা মীর।

বাংলাদেশ স্কোয়াড

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন