• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশকে শিরোপার দৌড়ে দেখছেন ভারতের সাবেক স্পিনার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৩
অ+
অ-
বাংলাদেশকে শিরোপার দৌড়ে দেখছেন ভারতের সাবেক স্পিনার

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর বাকি আর একটা দিন। এখন থেকেই ক্রিকেট দুনিয়া ব্যস্ত বনেদী এই আসরের হিসেবনিকেশ নিয়ে। দিনকয়েক আগে থেকেই ক্রিকেট দুনিয়ার সাবেক ক্রিকেটাররা নিজেদের ফেভারিট দলের নাম জানান দিয়ে আসছিলেন বিভিন্ন মাধ্যমে। মাইকেল ক্লার্কের যেমন চ্যাম্পিয়ন হিসেবে পছন্দ ভারতকে। আবার বীরেন্দ্র শেবাগের পছন্দ অস্ট্রেলিয়াকে। 

বিজ্ঞাপন

সাবেক ক্রিকেটারদের অনেকেই বাংলাদেশকে রাখছেন হিসেবের একেবারেই বাইরে। তিনবারের বিশ্বকাপজয়ী তারকা রিকি পন্টিংয়ের চোখে বাংলাদেশের চেয়ে এই আসরে আফগানিস্তানেরই ভালো করার সম্ভাবনা বেশি। আবার দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের ভাষ্য, অঘটন ঘটাবার সামর্থ্য থাকলেও খুব বেশি কিছু করা হচ্ছে না বাংলাদেশ দলের। একই তালিকায় আছেন আরও অনেকেই। 

কিন্তু ব্যতিক্রম যেন ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক। ভারতের হয়ে সর্বমোট ৪৬ ম্যাচে প্রতিনিধিত্ব করা এই স্পিনার বর্তমানে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকবাজের বিশেষজ্ঞ প্যানেলের মতামত অংশে বাংলাদেশকে একেবারে শিরোপার দাবিদার হিসেবেই উল্লেখ করেছেন তিনি। 

টুর্নামেন্টের ডার্ক হর্স হিসেবে বীরেন্দর শেবাগ, পার্থিব প্যাটেল, মাইকেল ভন কিংবা দীনেশ কার্তিকরা বেছে নিয়েছিলেন আফগানিস্তানের নাম। তবে বাংলাদেশকে ‘খুবই বিপজ্জনক এক দল’ উল্লেখ করে মুরালি কার্তিক ডার্ক হর্স হিসেবে নাজমুল শান্তর দলের নামই সামনে এনেছেন। 

বিজ্ঞাপন

সেমিফাইনালের প্রশ্নেও বাংলাদেশকেই এগিয়ে রাখছেন মুরালি কার্তিক। ভারতের পাশাপাশি বাংলাদেশকেই সেমিতে দেখছেন সাবেক এই অফস্পিনার। অন্যগ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে বেছে নিয়েছেন অস্ট্রেলিয়াকে। এমনকি চ্যাম্পিয়ন দলের নাম বলতে গিয়েও ভারতের সঙ্গে বাংলাদেশকে রেখেছেন তিনি। 

আরও পড়ুন

পাকিস্তানকে ছাপিয়ে যেভাবে বাংলাদেশ হয়ে উঠল ভারতের বড় প্রতিপক্ষ
বাংলাদেশকে বাগে আনতে যে পরিকল্পনায় এগোচ্ছে ভারত
ভারতের ক্যাম্প ছেড়ে গেলেন বোলিং কোচ, নেপথ্যে বড় ট্র্যাজেডি

যদিও মূল আসর আগামীকাল থেকেই মাঠে গড়াবে। তবে বাংলাদেশের এবারের মিশন শুরু হবে তার পরের দিন থেকে। দুবাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এরপরেই ফিল সিমন্স শিষ্যরা চলে আসবে মূল ভেন্যু পাকিস্তানে। সেখানেই তাদের পরের দুই ম্যাচ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। 

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটভারতীয় ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা