• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আতহারসহ চ্যাম্পিয়ন্স ট্রফির তারকায় ঠাসা ধারাভাষ্য প্যানেল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৩
অ+
অ-
আতহারসহ চ্যাম্পিয়ন্স ট্রফির তারকায় ঠাসা ধারাভাষ্য প্যানেল ঘোষণা

৮ দল, ১৫টি ম্যাচ ও ১৯ দিনের বৈশ্বিক টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। আগামীকাল (বুধবার) দুপুর ৩টায় নবম আসরের ‍উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এই টুর্নামেন্টের জন্য তারকায় ঠাসা ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে আইসিসি। যেখানে আতহার আলী খান বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছেন।

বিজ্ঞাপন

আইসিসি প্রকাশিত ধারাভাষ্যকারদের এই প্যানেলে আছে নাসের হুসেইন, ইয়ান স্মিথ ও ইয়ান বিশপদের মতো জনপ্রিয় নাম। তাদের সঙ্গে বিশ্বকাপজয়ী বেশ কয়েকজন সাবেক তারকাও চ্যাম্পিয়ন্স ট্রফির ধারাবিবরণীর দায়িত্ব পালন করবেন। তারা হচ্ছেন– রবি শাস্ত্রী, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন, রমিজ রাজা, মেল জোন্স, ওয়াসিম আকরাম ও সুনীল গাভাস্কার। 

আগে থেকেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ধারাভাষ্য বক্সে বেশ কয়েকজন পরিচিত ও জনপ্রিয় মুখও থাকছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। হার্শা ভোগলে, মাইকেল আথারটন, এমপুমেলেলো এমবাংওয়া, কাস নাইডু ও সাইমন ডুল তাদের বিশদ বিশ্লেষণ এবং দৃষ্টিভঙ্গি দর্শকদের সামনে তুলে ধরতে ধারাভাষ্য বক্সে থাকবেন।

 
 
 
 
 

এ ছাড়া ধারাভাষ্য প্যানেল পূর্ণতা পাবে বেশ কয়েকজন সাবেক তারকা ক্রিকেটারের মুখনিঃসৃত বিশ্লেষণে। চ্যাম্পিয়ন্স ট্রফির পুরো আসরজুড়ে বিশেষজ্ঞ মতামত ও বিশ্লেষণী দিয়ে সক্রিয় থাকবেন ডেল স্টেইন, বাজিদ খান, দীনেশ কার্তিক, ক্যাটি মার্টিন, শন পোলক, আতহার আলী খান ও ইয়ান ওয়ার্ড।

বিজ্ঞাপন

বৈশ্বিক এই আসরের ম্যাচগুলো টিভিতে সরাসরি সম্প্রচার হতে দেখা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে। ডিজিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে কাল, খুঁটিনাটি যা জানা প্রয়োজন
পাকিস্তানকে রেখেই জার্সি প্রকাশ, ভারতে মিশ্র প্রতিক্রিয়া
৮ বছর পর ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আছে যত রেকর্ড

তবে টিভিতে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা। স্টার স্পোর্টের চ্যানেলগুলো এবং স্পোর্টস ১৮–তে এসব ভাষায় খেলা সম্প্রচারিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। এ ছাড়া অনলাইনেও খেলা দেখার সুযোগ থাকছে। সরাসরি সম্প্রচার হবে টফি অ্যাপে।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশ ক্রিকেটআইসিসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন