• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চ্যাম্পিয়ন্স লিগে ডাচ রূপকথা, মিলানকে থামিয়ে ফেইনুর্দের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২
অ+
অ-
চ্যাম্পিয়ন্স লিগে ডাচ রূপকথা, মিলানকে থামিয়ে ফেইনুর্দের ইতিহাস

এসি মিলান ১ (১) - ১ (২) ফেইনুর্দ

বিজ্ঞাপন

এসি মিলান। দ্য রোজানেরি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসটায় রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭ শিরোপা যাদের। সেই দলটাই কি না বাদ পড়ল রাউন্ড অব সিক্সটিন শুরুর আগেই। চ্যাম্পিয়ন্স লিগের আলো ঝলমলে রাতগুলো ডাচ রূপকথা দেখেছে বহুবারই। আয়াক্সের সোনালী প্রজন্মগুলো সেইসব রাতে বুঁদ করে রেখেছিল ফুটবলের দুনিয়াকে। কিন্তু ফেইনুর্দ নামের একটা ক্লাব নতুন এক রূপকথার রাত জন্ম দেবে তা কে ভাবতে পেরেছিল। 

নিজেদের ক্লাব ইতিহাসে কখনোই চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে খেলা হয়নি তাদের। নিজেদের সেরা খেলোয়াড় গিমেনেজকে বিক্রি করতে হয়েছিল এই এসি মিলানের কাছেই। এমনকি গত সপ্তাহে প্লে-অফ ম্যাচ শুরুর ৪৮ ঘণ্টা আগে কোচ ব্রায়ান প্রিস্কিকে বরখাস্ত করে তারা। অন্তর্বর্তীকালীন দায়িত্বে আসেন অনূর্ধ্ব-২১ দলের কোচ প্যাসকাল বশচার্ট। 

সেই দলটাই কি না দুই লেগ মিলিয়ে এসি মিলানের মতো ইতালিয়ান জায়ান্টদের বিদায় করল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। সেটাও আবার সান সিরোর ঠাসা দর্শকদের সামনে। প্রথম লেগে ফেইনুর্দের ১-০ গোলের জয়টাকে যারা অঘটন হিসেবেই দেখছিলেন, তারা এবার বিষ্মিত হতেই পারেন। দ্বিতীয় লেগে ১-১ গোলের ড্র নিশ্চিত করেছে ৩-২ অ্যাগ্রিগেটে পরের রাউন্ডে যাচ্ছে ডাচ ক্লাবটি।

বিজ্ঞাপন

পরের রাউন্ডে যেতে হলে এসি মিলানকে জিততে হতো কমপক্ষে ২ গোলের ব্যবধানে। ঘরের মাঠে শুরু থেকে সে চেষ্টাতেই ছিল মিলান। ম্যাচ শুরু হতেই গোল আদায় করে নেয় তারা। কর্নার থেকে ম্যালিক থিয়াওয়ের ক্রস দারুণ হেডে জালে জড়ান সান্তিয়াগো হিমেনেজ। প্রথমার্ধে স্বাগতিকরা আরও একাধিক সুযোগ তৈরি করেছিল। একের পর এক আক্রমণে চাপে রেখেছিল ডাচ ক্লাবটিকে। কিন্তু গোল আদায় করা হয়নি।
 
বিরতির পর ম্যাচটা অনেকটা ফেইনুর্দের হাতে তুলে দেন থিও হার্নান্দেজ। ৫১তম মিনিটে ফ্রেঞ্চ এই লেফটব্যাক জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে চাপে পড়ে মিলান। অকারণে ডাইভ দিতে গিয়ে দলের কপাল পুড়িয়েছেন থিও। তার এই একটা লাল কার্ডকে চাইলে এমন দুর্দশার রাতের জন্য দায় দিতেই পারেন মিলানের লাল অংশের প্রতিনিধিরা।  

১০ জনের দলকে পেয়ে আক্রমণে ধার তোলে ফেইনুর্দ। শেষ পর্যন্ত ৭৩তম মিনিটে সফলও হয় তারা। বক্সের বাইরে থেকে বুয়েনোর ক্রস হেডে জালে জড়ান জুলিয়ান কারানজা। একজন কম নিয়ে খেলা মিলান এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।  

দ্বিতীয় লেগ ড্রয়ে শেষ করলেও, প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল তারা। দুই লেগ মিলিয়ে এগিয়ে থেকে পরের রাউন্ড নিশ্চিত করে ফেইনুর্দ। চ্যাম্পিয়ন্স লিগে এবারই প্রথম তারা খেলবে রাউন্ড অব সিক্সটিনে। আর ১৯৯৫ সালের পর প্রথমবার নকআউটের ম্যাচে কোনো ডাচ ক্লাবের কাছে হেরে আসর থেকেই ছিটকে যায় মিলান।

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এসি মিলানউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ইউসিএলে শেষ ষোলো’র ফিরতি লেগম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে