• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কোহলি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫১
অ+
অ-
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন কোহলি

পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। হাইব্রিড মডেলের টুর্নামেন্টটিতে আগামীকাল দুবাইয়ে মুখোমুখি লড়াইয়ে নামছে বাংলাদেশ ও ভারত। এর আগে ২০১১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের কথা মনে করিয়ে দিলেন বিরাট কোহলি।

বিজ্ঞাপন

২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের উদাহরণ টানলেন সাবেক ভারতীয় এ অধিনায়ক। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। শেষ পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপও জিতেছিল তারা। এ ছাড়া ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছিল ভারত। সেই ম্যাচও ভারত জিতেছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতেছিল তারা।

— Star Sports (@StarSportsIndia) February 19, 2025

সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এর আগে ২০১১ সালের একদিনের বিশ্বকাপে তাদের সঙ্গে খেলেছি। সেবার চ্যাম্পিয়নও হয়েছিলাম। তাই ওদের বিপক্ষে শুরুটা হলে সেই প্রতিযোগিতা আমাদের ভালো যায়। এবারও আশা করছি সেটাই হবে।’

বিজ্ঞাপন

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল। আট বছর পর আবারও হচ্ছে এই প্রতিযোগিতা। কোহলি জানিয়েছেন, ব্যক্তিগতভাবে এই প্রতিযোগিতা তার বেশি পছন্দের। তার কারণও জানিয়েছেন কোহলি। তিনি বলেন, ‘অনেক বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। এই প্রতিযোগিতা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে। কারণ, প্রথম আটে থাকা দল এই প্রতিযোগিতায় খেলে। তাই সারা বছর ধরে ভালো খেলতে হয়। প্রথম সারির দল খেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে টান টান লড়াই হয়।’

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এক বছরের কম সময়ের মধ্যে আরও একটি আইসিসি প্রতিযোগিতা জেতার সুযোগ রয়েছে। টি-টোয়েন্টির মানসিকতা নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চান কোহলি। বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ম্যাচের সংখ্যা কম। ফলে পিছিয়ে পড়লে ফেরা যায় না। সেই চাপ তাদের সুবিধা করে দেবে বলে মনে করেন কোহলি।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা যে চাপ নিয়ে খেলেছি সেটাই এখানে খেলতে চাই। কারণ, দুটি প্রতিযোগিতাই খুব ছোট। শুরু থেকেই জিততে হবে। একটা ম্যাচ খারাপ হলে চাপ বেড়ে যেতে পারে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের মানসিকতা নিয়েই এখানে খেলতে চাই।’

বিজ্ঞাপন

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিরাট কোহলিবাংলাদেশ ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন