• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারত ম্যাচে মুশফিক-তাসকিনের সামনে মাইলফলকের হাতছানি 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪১
অ+
অ-
ভারত ম্যাচে মুশফিক-তাসকিনের সামনে মাইলফলকের হাতছানি 

৮ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি। বয়সের দিক বিবেচনা করলে সম্ভবত নিজের শেষ আইসিসি টুর্নামেন্টে নামছেন মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক আরও একবার নামছেন ভারতের বিপক্ষে। ২০০৭ সালে ভারতকে বিশ্বকাপে হারিয়েছিল বাংলাদেশ। পোর্ট অব স্পেনের সেই খেলায় উইনিং শট এসেছিল মুশফিকুর রহিমের ব্যাট থেকে। 

বিজ্ঞাপন

আজ আবার সেই ভারতকে নিজের সম্ভাব্য শেষ আইসিসি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাচ্ছেন মুশফিক। আর সেই ম্যাচে তার জন্য অপেক্ষা করছে দেশের ক্রিকেটের আরও এক মাইলফলক। সেজন্য ব্যাট হাতে মুশফিকুর রহিমের দরকার কেবল একটা ফিফটি। 

ভারতের বিপক্ষে ম্যাচে পঞ্চাশোর্ধ ইনিংস খেললেই প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ ফিফটির মালিক হবেন তিনি। বর্তমানে তামিম ইকবালের সঙ্গে দুই ফিফটি নিয়ে যৌথভাবে চুড়ায় আছেন মুশফিক। এই ফিফটিই তাকে করে দেবে আইসিসির এই ইভেন্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশ পেরুনো ইনিংসের মালিক। 

মুশফিক অবশ্য ৩৭ রান করলেই স্পর্শ করবেন ভিন্ন আরেকটি মাইলফলক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন পর্যন্ত তার রান ১৬৩। ৩৭ রান করতে পারলে মাত্র ৩য় বাংলাদেশি হিসেবে এই গ্লোবাল ইভেন্টে ২০০ রান করা হবে এই গ্লোবাল ইভেন্টে। সবার ওপরে থাকা তামিম ইকবালের রান ২৯৩। 

বিজ্ঞাপন

মাইলফলকের অপেক্ষায় আছেন পেসার তাসকিন আহমেদও। চার উইকেট পেলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হবেন তিনি। দুই উইকেট পেলে মাশরাফি বিন মর্তুজার পাশাপাশি সর্বোচ্চ উইকেট পাওয়া পেসারের তালিকায় চলে আসবে তার নাম। 

আরও পড়ুন

উড়ন্ত ভারতের সামনে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশ
বাংলাদেশের জার্সিতে চ্যাম্পিয়ন্স ট্রফির বিস্ময়কর যত রেকর্ড
শেষ সময়ে ভারতের একাদশ পরিকল্পনায় বদল

আইসিসির এই ইভেন্টে ২ ম্যাচ খেলে এখন পর্যন্ত তার উইকেট ২টি। মাশরাফির উইকেট ৪ টি আর শীর্ষে থাকা মোহাম্মদ রফিকের উইকেট সংখ্যা ৬টি। 

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটতাসকিন আহমেদমুশফিকুর রহিমআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু