• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারতের বিপক্ষে হেরে যা বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৭
অ+
অ-
ভারতের বিপক্ষে হেরে যা বললেন শান্ত

টপ অর্ডার ব্যর্থতায় ৩৫ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দল। অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছেন স্পিনাররা। তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন হৃদয়। তাছাড়া ফিফটি পেয়েছেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

আরও পড়ুন

ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের
হৃদয়ের সেঞ্চুরি-শামির ফাইফারের ম্যাচে যত রেকর্ড
১৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন হৃদয়-জাকের

এমন হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই দায় দিয়েছেন শান্ত। তাছাড়া ফিল্ডিংয়েও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। যেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো বলে মনে করেন শান্ত।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে হারের কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'পাওয়ারপ্লেতে ৫ উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে। জাকের এবং হৃদয় দারুণ ব্যাটিং করেছে। ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ভালো করেছে।'

'মাঠে আমরা বেশ কিছু ভুল করেছি। ক্যাচ মিস এবং কিছু রান আউট মিস করেছি। যা করতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারতো। এছাড়া নতুন বলে যদি কয়েকটি উইকেট নিতে পারতাম তাহলেও ম্যাচটা ভিন্ন হতে পারতো।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশ ক্রিকেটভারতীয় ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন