• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জাকেরের সহজ ক্যাচ মিস নিয়ে যা বললেন হৃদয়

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৮
অ+
অ-
জাকেরের সহজ ক্যাচ মিস নিয়ে যা বললেন হৃদয়

ব্যাট হাতে দলের বিপদে শক্ত হাতে হাল ধরেন জাকের আলি। দুর্দান্ত ইনিংস খেলে দলকে বিপদ থেকে রক্ষা করেন এই ব্যাটার। তবে ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে লোকেশ রাহুলের সহজ ক্যাচ মিস করে সমালোচনার শিকার হয়েছেন তিনি। তবে জাকের পাশে পাচ্ছেন তাওহিদ হৃদয়কে। এটাকে খেলার অংশ হিসেবে দেখছেন হৃদয়। 

বিজ্ঞাপন

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে জাকেরের ক্যাচ মিস করা প্রসঙ্গে হৃদয় বলেন, ‘এটা ঠিক আছে। খেলারই অংশ। তারা ভালো বল করেছে, শামি ভালো বল করেছে। জাকের ক্যাচ ড্রপ করেছে এটাও খেলারই অংশ। সমস্যা নেই। আশা করি ভালোভাবে কামব্যাক করব।’

আগের ব্যাট করতে নেমে ৩৫ রান তুলতেই টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। দলের এমন বিপর্যয়ে হাল ধরেন জাকের আলি ও তাওহিদ হৃদয়। এই দুজনে মিলে ষষ্ঠ উইকেট জুটিতে ১৫৪ রান যোগ করেছেন। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেকোনো দলের ষষ্ঠ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড। তাছাড়া বাংলাদেশের হয়ে ভারতের বিপক্ষে ওয়ানডেতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও এটি।

এ জুটি নিয়ে হৃদয় বলেন, ‘আমি ভেবেছিলাম কীভাবে জুটি গড়তে পারি। আমি ভেবেছিলাম বড় জুটি লাগবে এখান থেকে। কাজে লাগাতে পেরেছি সেই প্ল্যান। জাকের আরও বড় করতে পারলে ভালো হতো। ৯০ এর পর কিছুটা ক্র্যাম্প হয়েছিল। তবে এটা খেলারই অংশ। ভারতের স্পিনারদের বিপক্ষে কিছুটা অস্বস্তিতে ছিলাম। ভালো বল করেছে তারা। রিশাদ (হোসেন) আমাদের হয়ে ভালো করেছে। স্পিন খেলা কিছুটা ট্রিকি ছিল। কন্ডিশনের কারণেই।’

বিজ্ঞাপন

টস জিতে আগে ব্যাটিং করা নিয়ে হৃদয় বলেন, ‘আমি আগেও এই প্রশ্নের উত্তর দিয়েছি, টস জিতলে আমরা কী করব সেটা নিয়ে একেবারে পরিষ্কার ছিলাম। আমাদের পুরো দলের ব্যাটিং করার ই পরিকল্পনা ছিল। শুধুমাত্র শুরুতে আমাদের কয়েকটা উইকেট পড়েছে এজন্য এই জিনিসটা হয়েছে।’

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিবাংলাদেশ ক্রিকেটভারতীয় ক্রিকেটতাওহীদ হৃদয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন