• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পাকিস্তানের ধীরগতির ব্যাটিং নিয়ে যা বলছেন অশ্বিন 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৭
অ+
অ-
পাকিস্তানের ধীরগতির ব্যাটিং নিয়ে যা বলছেন অশ্বিন 

‘পাকিস্তানের আগের ব্যাটিং ইনিংসের সঙ্গে একে ভুল বুঝো না।’– দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানের দল যখন রানের সন্ধানে মরিয়া, তখন যেন তাদের পক্ষে সাফাই গাইলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বনে যাওয়া রবিচন্দ্রন অশ্বিন। সাম্প্রতিক সময়গুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট নিয়ে নিজের দর্শন নিয়ে আলোচনা করছেন সাবেক এই স্পিনার। 

বিজ্ঞাপন

পাকিস্তান-ভারত ম্যাচের মাঝেও টুইটারে হাজির হলেন অশ্বিন। পাকিস্তান যখন নিজেদের ধীরগতির ব্যাটিংয়ের জন্য ব্যাপক আকারে সমালোচনার মুখে পড়েছে, তখন ভারতেরই সাবেক স্পিনার তাদের পক্ষে সাফাই গেয়েছেন। 

— Ashwin (@ashwinravi99) February 23, 2025

নিজের এক্স-হ্যান্ডেলে লিখেছেন, ‘দুবাইয়ের পিচ বেশ ধীর। পাকিস্তানের আগের ব্যাটিং ইনিংসের সঙ্গে একে ভুল বুঝো না। আগের ম্যাচেও এখানে রানচেজ খুব একটা সহজ ছিল না।’  

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৫ ওভারে পাকিস্তানের রান ১৬০। ইনিংসের বেশিরভাগ সময়েই তাদের রানরেট থেকেছে ৫-এর নিচে। বিশেষ করে ১১ থেকে ২০ ওভারের সময়ে স্কোরকার্ডে মোটে ২৭ রান যোগ করেছিলেন ক্রিজে থাকা দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। 

আরও পড়ুন

ভারতের বিপক্ষেই বাবর এত খারাপ, পাকিস্তান বলেই হার্দিক এমন উড়ন্ত
ভারতকে বিপদে ফেলে মাঠ ছাড়লেন শামি

পাকিস্তানের ইনিংসে বড় সংগ্রাহক শাকিল। পেয়েছেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে গড়েছিলেন ১০৪ রানের জুটি। 

বিজ্ঞাপন

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটপাকিস্তান ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’