• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

৫২ বছরের ইতিহাসে বিব্রতকর রেকর্ডের পাতায় রিজওয়ান 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৭
অ+
অ-
৫২ বছরের ইতিহাসে বিব্রতকর রেকর্ডের পাতায় রিজওয়ান 

দ্রুত দুই উইকেট হারানোর পর পাকিস্তানের ইনিংস মেরামতের দায়িত্বটা ছিল মোহাম্মদ রিজওয়ান আর সৌদ শাকিলের ওপর। সেই কাজটা দুজনে করেছেন বটে, তবে একটু বেশিই ধীরগতিতে খেলেছেন কি না দুজনে সেটা নিয়ে থাকতে পারে প্রশ্ন। বিশেষ করে অধিনায়ক রিজওয়ানের অতি রক্ষণাত্মক ভঙ্গির ব্যাটিং কিছুটা হলেও সমালোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের ইনিংস শেষে। 

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তানের ইনিংস থেমেছে ২৪১ রানে। সেখানে সৌদ শাকিল আর মোহাম্মদ রিজওয়ানের ১০৪ রানের পার্টনারশিপের অবদান অনেকখানি। যদিও বড় জুটির পথে রিজওয়ানের অতি সাবধানী ইনিংসটাকে শেষ পর্যন্ত জন্ম দিয়েছে দুই বিব্রতকর রেকর্ডের। 

চলতি শতাব্দীর ২৫ বছরে কমপক্ষে ৭৫ বল খেলেছেন এমন ইনিংসে উইকেটরক্ষকদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইকরেটের ইনিংস খেলেছেন আজ ভারতের বিপক্ষে। ৭৭ বলে ৪৬ রান করা রিজওয়ানের আজকের দিনে স্ট্রাইকরেট ছিল ৫৯ দশমিক ৭৪। কদিন আগেই অবশ্য ৭৬ বলে ৪৬ করেছিলেন তিনি। সেই ম্যাচে তার স্ট্রাইকরেট অবশ্য ছিল ৬০ দশমিক ৫২। 

চলতি মাসের মাঝেই দুইবার বিব্রতকর রেকর্ড গড়া রিজওয়ান পেছনে ফেলেছেন ২০০৪ সালে ওয়েলিংটনে মঈন খানের ৭৮ বলে ৫২ রানের ইনিংসকে। 

বিজ্ঞাপন

আর পাকিস্তান ক্রিকেটে ৫২ বছরের ওয়ানডে ইতিহাসেও বিব্রতকর এই রেকর্ডে উঠে এসেছে তার নাম। যদি সেটা আছে তালিকার তিনে। সবার ওপরে শারজাহ স্টেডিয়ামে ১৯৯৬ সালে মঈন খানের ৭৭ বলে ৩৭ রানের ইনিংস (স্ট্রাইকরেট ৪৮ দশমিক ০৫)। 

আরও পড়ুন

ভারতের বিপক্ষেই বাবর এত খারাপ, পাকিস্তান বলেই হার্দিক এমন উড়ন্ত
আড়াইশ’র আগেই অলআউট পাকিস্তান

এরপরেই আছে ১৯৮৯ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে আমির মালিকের ইনিংসটি। ১১৬ বলে ৬৯ রান করা আমিরের ইনিংসে স্ট্রাইকরেট ছিল ৫৯ দশমিক ৪৮। তিনে আছে রিজওয়ানের আজকের ইনিংসটি।

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পাকিস্তান ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিরেকর্ড কর্নার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

যে বাংলাদেশি ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ হেসন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম