• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারতের জয়ে সেমিফাইনালের ‘কঠিন’ সমীকরণে বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩
অ+
অ-
ভারতের জয়ে সেমিফাইনালের ‘কঠিন’ সমীকরণে বাংলাদেশ 

খুব বেশি হিসেবনিকেশ বাকি নেই। সমীকরণ বিবেচনায় কাজটা একেবারেই সহজ। পরের দুই ম্যাচ জিতলেই আরেকটাবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। অন্তত নিজেদের কাজ এটুকুই। নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে দিলে তখন আরেক জটিলতা হতে পারে। তবে, আপাতত বাংলাদেশের সামনে দুই ম্যাচেই জয় দরকার। 

বিজ্ঞাপন

সমীকরণের দিক থেকে কাজটা যতটা সহজ বাংলাদেশের পারফরম্যান্সের সাপেক্ষে কাজটা ততটাই কঠিন। বিশেষত ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে আজ সোমবারের ম্যাচটি বাংলাদেশের জন্য মাস্ট উইন। এই ম্যাচে হারলে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দলেরই বিদায় ঘণ্টা বেজে যাবে। ২৭ তারিখের ম্যাচটি তখন কেবলই আনুষ্ঠানিকতা। 

এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে ভারতের মতো তাদেরও পয়েন্ট হবে ৪। শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও তাদের পয়েন্ট হবে ২। সেক্ষেত্রে কোনো সুযোগই থাকছে না শান্তদের সামনে। পাকিস্তানকেও তাই আজকের ম্যাচের জন্য তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশের দিকে। টাইগাররা জয় পেলেই যে সেমিফাইনালের ক্ষীণ আশা টিকে থাকছে তাদের। 

বাংলাদেশের সেমিফাইনালের জন্য আজকের ম্যাচে জয় পেতেই হবে। জয় দরকার পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও। যদি সেই ম্যাচে হেরে যায়, সেক্ষেত্রে প্রার্থনায় থাকতে হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ভারতের জয়ের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে রানরেট দেখে বোঝা যাবে ভারতের সঙ্গে কারা যাবে সেমিফাইনালে। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের
সেমিতে যেতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
ভারত-পাকিস্তান ম্যাচে নির্ধারিত হবে বাংলাদেশের সমীকরণ

তবে সেসব হিসেবের আগে আজ জয় পেতেই হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। 

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন