• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভালো শুরুর পর ফিরলেন তামিম, তিনে ব্যর্থ মিরাজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১০
অ+
অ-
ভালো শুরুর পর ফিরলেন তামিম, তিনে ব্যর্থ মিরাজ

ভালো শুরুর পর ১৯ রানের ব্যবধানে দুই উইকেটের পতন। তাই ম্যাচে কিছুটা হলেও পিছিয়ে গেছে বাংলাদেশ। এখান থেকে দলকে শক্ত ভিত গড়ে দেওয়ার চেষ্টা করছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়।

বিজ্ঞাপন

১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৭৮ রান। ৩৪ রান নিয়ে উইকেটে আছেন শান্ত। অপর অপরাজিত ব্যাটার হৃদয়ের সংগ্রহ ১ রান।

তানজিদ তামিমের সঙ্গে আজ ইনিংস ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। সৌম্য সরকার একাদশে না থাকায় নতুন বল সামলানোর দায়িত্ব নিজের কাঁধেই নেন অধিনায়ক। ব্যাট হাতে নতুন দায়িত্বে সফলই হয়েছেন শান্ত। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক উইকেটে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ও শান্ত।

তবে গত ম্যাচের মতোই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না তামিম। ভালো শুরু পাওয়ার পর দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফিরতে হয়েছে এই ওপেনারকে। ইনিংসের নবম ওভারে প্রথমবারের মতো স্পিন আক্রমণে যায় নিউজিল্যান্ড। আক্রমণে এসেই সাফল্যের দেখা পান মাইকেল ব্রেসওয়েল। ওভারের দ্বিতীয় বলটি মিডউইকেট দিয়ে খেলতে চেয়েছিলেন তামিম, ভালো টাইমিং না হওয়ায় কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ২৪ বলে ২৪ রান করেছেন তামিম।

বিজ্ঞাপন

ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছেন মেহেদি হাসান মিরাজও। তিনে নেমে ব্যর্থ এই অলরাউন্ডার। অবশ্য উইকেটে এসেই বোলারের মাথার উপর দিয়ে দুর্দান্ত এক ছক্কা মেরে শুরু করেছিলেন তিনি। তবে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেননি। ইনিংসের ১২তম ওভারে উইল ও’রুর্ককে অন সাইডে খেলতে গিয়ে মিড অনে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন। তার আগে ১৪ বলে ১৩ রান করেছেন তিনি।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিনিউজিল্যান্ড ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

ঘরের মাঠে বড় হারের পর নিউজিল্যান্ড দলে দুঃসংবাদ

২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন কিউই পেসার

২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন কিউই পেসার

বিশ্বকাপ হারের পর নিউজিল্যান্ডের স্কোয়াডে ৩ নতুন মুখ

বিশ্বকাপ হারের পর নিউজিল্যান্ডের স্কোয়াডে ৩ নতুন মুখ

চ্যাম্পিয়ন হওয়ার পর শাস্তি পেলেন আর্শদীপ

চ্যাম্পিয়ন হওয়ার পর শাস্তি পেলেন আর্শদীপ