• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের, যা বলছেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৩
অ+
অ-
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের, যা বলছেন শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেয়েছিল টাইগাররা। তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় পথ হারায় দল। অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের দায়িত্বহীন ব্যাটিং ছিল দৃষ্টিকটু। পরে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে লড়াইয়ে পুঁজি পায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

অল্প পুঁজি নিয়ে লড়াই করতে নেমে বোলাররা দুর্দন্ত শুরু করেছিলেন। তবে সেটা ধরে রাখতে পারেননি। নতুন বলে তাসকিন আহমেদ ও নাহিদ রানার এমন শুরুর পর মিডল ওভারে সেই ধারবাহিকতা ধরে রাখতে পারেননি বাকিরা। তাতে সহজ জয় পায় নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত। এ ছাড়া ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেছেন মাইকেল ব্রেসওয়েল। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রাবীন্দ্রের ১১২ রানে ভর করে ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। 

টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ বাংলাদেশ  দলের। নিউজিল্যান্ডের কাছে এমন হারের পর ব্রডকাস্টকে বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, 'আমরা শুরুটা ভালো করেছিলাম। তবে মাঝের সময়ে দ্রুত আমরা কয়েকটি হারিয়ে বসেছিলাম, যে কারণে প্রোপারলি ব্যাটিং করতে পারিনি। ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। আমাদের প্রয়োজন ছিল বড় পার্টনারশিপ।'

বিজ্ঞাপন

'নাহিদ দারুণ বল করেছে, তার বল দেখে খুশি। শেষ দুই বছর আমাদের বোলিং ইউনিট দারুণ করছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে। শেষ ম্যাচটি ভালোভাবে শেষ করতে চাই। ব্যাটিং এবং ফিল্ডিং বিভাগে উন্নতি করতে চাই।'-যোগ করেন তিনি।

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটনাজমুল হোসেন শান্তআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

বিদায়বেলায় লিপুকে যা বললেন লিটন-শান্তরা

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা