• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

রানা-রিশাদদের পারফরম্যান্স নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৬
অ+
অ-
রানা-রিশাদদের পারফরম্যান্স নিয়ে যা বললেন শান্ত

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। যে প্রত্যাশা নিয়ে আসরে খেলতে গিয়েছিল টাইগাররা, তা সিকিভাগও পূরণ হয়নি। বাজে পারফরম্যান্সে আরো একবার ব্যর্থতার গ্লানি মেখে দেশে ফিরছে নাজমুল হোসেন শান্তর দল। দল হিসেবে কোনো প্রাপ্তি না থাকলেও পেসারদের পারফরম্যান্সে সন্তুষ্ট বাংলাদেশ অধিনায়ক।

বিজ্ঞাপন

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বোর সংগ্রহ গড়া হয়নি। সেই পুঁজি নিয়েও ভালোই লড়েছিলেন বোলাররা। পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই। ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি বাংলাদেশ। সেই পুঁজি নিয়েও কিউইদের পরীক্ষা নিয়েছিলেন তাসকিন আহমেদ-নাহিদ রানারা।

আসরে সবমিলিয়ে বাংলাদেশের পেসাররা যে পারফর্ম করেছে তা প্রশংসা পাওয়ার দাবি রাখে। বিশেষ করে তরুণ পেসার নাহিদ রানা। তার গতি সামলাতে অনেক অভিজ্ঞ ব্যাটারও হিমশিম খেয়েছেন। যা বাংলাদেশের ক্রিকেটে খুব একটা দেখা যায় না। তাইতো আলাদাভাবে তার প্রশংসা করলেন শান্ত।

Taskin Ahmed got rid of Rohit Sharma in the last over of the first powerplay, Bangladesh vs India, Champions Trophy, Dubai, February 20, 2025

বাংলাদেশ অধিনায়ক বলেন, '(পেসারদের উত্থানে) খুবই খুশি। আমরা সবসময় বোলিংয়ে ধুঁকতাম। বিশেষ করে পেস বোলিংয়ে। তবে গত কয়েক বছরে অনেক ফাস্ট বোলার উঠে এসেছে। দেশে থাকা কয়েকজন পেসারও নিজেদের কাজটা দারুণভাবে করছে। অধিনায়ক হিসেবে আমি খুব খুশি। তাসকিন, রানা যেভাবে বোলিং করছে আমি সত্যিই আনন্দিত। এছাড়া অভিজ্ঞ মুস্তাফিজও আছে।'

বিজ্ঞাপন

পেসারদের পাশাপাশি রিশাদ হোসেনও ভালো বোলিং করেছেন। বিশেষ করে ভারতের বিপক্ষে তার লেগ স্পিনে বেশ ভুগেছে প্রতিপক্ষ। সেদিন বেশ টার্নও পেয়েছেন এই লেগি। ঘরের বাইরে তার এমন পারফরম্যান্স বাংলাদেশ ক্রিকেটে নতুন আশা দেখাচ্ছে।

রিশাদকে নিয়ে শান্ত বলেন, 'সব মিলিয়ে খুব ভালো বোলিং আক্রমণ। সবসময়ই আমাদের স্পিন আক্রমণ ভালো। এখন লেগ স্পিনার রিশাদ হোসেনও আছে। বোলিং খুব ভালো। আমি আশা করি তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের কাজটা ঠিকঠাক করবে এবং দলকে সেরাটা দেবে।'

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রিশাদ হোসেননাহিদ রানাতাসকিন আহমেদনাজমুল হোসেন শান্তবাংলাদেশ ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

নাহিদ রানার যে জায়গায় ঘাটতি দেখছেন তালহা

মিরাজের পর তাসকিন-রানার আঘাত

মিরাজের পর তাসকিন-রানার আঘাত

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার