• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারত কেন সেমিতে অস্ট্রেলিয়াকে চাইবে– ব্যাখ্যা দিলেন গাভাস্কার 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২ মার্চ ২০২৫, ১৭:৩০
অ+
অ-
ভারত কেন সেমিতে অস্ট্রেলিয়াকে চাইবে– ব্যাখ্যা দিলেন গাভাস্কার 

ভারতীয় ক্রিকেটের অবিচ্ছেদ্য এক অংশ হয়ে আছেন সুনীল গাভাস্কার। ক্রিকেটার হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন, জিতেছেন বিশ্বকাপের শিরোপা। অবসর পরবর্তী সময়ে ধারাভাষ্যকার হিসেবে ভারতের হয়ে মাইকের পেছনে জায়গা করে নিয়েছেন। টিম ইন্ডিয়ার প্রশংসা বা সমালোচনায় সবক্ষেত্রেই পাওয়া যায় গাভাস্কারকে। এবার চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারতের কার বিপক্ষে সেমিফাইনালে খেলা উচিৎ, সেই বিষয়েও মন্তব্য করেছেন দ্য লিটল জিনিয়াস। 

বিজ্ঞাপন

গাভাস্কারের মতে সেমিফাইনালের বিগ ম্যাচে দক্ষিণ আফ্রিকার চেয়ে অস্ট্রেলিয়াকে পেলেই লাভবান হবে ভারত। সাবেক এই ক্রিকেটারের মতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে কিছুদিন আগেই সিরিজ খেলে এসেছে রোহিত শর্মার দল। সে তুলনায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক সময়ে খেলা হয়নি তাদের। যে কারণে অস্ট্রেলিয়াই অপেক্ষাকৃত পরিচিত দল ভারতের কাছে। 

আর সেইসঙ্গে অস্ট্রেলিয়ার এবারের দলে নেই তিন অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং জশ হ্যাজেলউড।  সেটারই সুবিধা সেমিতে নিতে চান গাভাস্কার, ‘দুই দলই অসাধারণ, তারা কোনো ভুল করেননি। ভারত এখন আলাদা করে কোনো দলের নাম করবে না, কারণ তারা জানে সেই দলটাও নকআউটে আসবে। এখন বাচা-মরার লড়াই। তাই আমার মনে হয় না, তারা কোনো দলকে আলাদা করে পছন্দ করবে না। হতে পারে অস্ট্রেলিয়া, কারণ কদিন আগেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত খেলেছে।’ 

গাভাস্কার আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকার চেয়ে তারা অস্ট্রেলিয়াকে ভালো করে জানে। কারণ দক্ষিণ আফ্রিকাকে তারা সবশেষ মোকাবেলা করেছে ২০২৪ টি-টোয়েন্টির ফাইনালে। তাই তারা হয়ত অস্ট্রেলিয়াকে পেতে চাইবে (সেমিফাইনালে)। তাদের মূল বোলার স্টার্ক, কামিন্স আর হ্যাজেলউডকে ছাড়াই দলটা এসেছে। তাই হয়ত ভারত তাদের বিপক্ষেই খেলতে চাইবে।’ 

বিজ্ঞাপন

ভারত সেমিফাইনালে কাদের বিপক্ষে সেটা অবশ্য জানা যাবে আজকের ম্যাচের ফলাফলের ওপর। নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত গ্রুপসেরা হলে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানারআপ অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে যাদের পাচ্ছে ভারত
ভারতের কারণেই তোমাদের বেতন হয়– ইংলিশ সাবেকদের উদ্দেশে গাভাস্কার

অন্যদিকে, ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড গ্রুপসেরা হয়ে সেমিতে উঠলে, তখন ‘এ’ গ্রুপের রানারআপ ভারত সেমিতে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার।

বিজ্ঞাপন

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!