• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

দুপুরে বিসিবির বোর্ড সভা, আলোচনায় থাকছে যে বিষয়গুলো

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৩ মার্চ ২০২৫, ০৭:৪৮
অ+
অ-
দুপুরে বিসিবির বোর্ড সভা, আলোচনায় থাকছে যে বিষয়গুলো

আজ থেকে শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসর। আর এদিনই বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবির পরিচালকরা। মিরপুর শের-ই বাংলার বিসিবি ভবনে দুপুর দেড়টাই শুরু হবে বোর্ড মিটিং। সভাপতি ফারুক আহমেদের নেতত্বে বোর্ড সভায় অংশগ্রহণ করবেন বাকি পরিচালকবৃন্দ। 

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) বর্তমান কার্যনির্বাহী কমিটির ১৮তম বোর্ড সভা এটি। এদিন গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়েই আলোচনায় বসবেন পরিচালকরা। যেখানে রয়েছে ২০২৫ সালের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি। এছাড়া কোচিং স্টাফ সদস্যদের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনার সম্ভাবনা থাকছে। 
 
চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা নিয়ে আলোচনা, এইচপি ইউনিট ও এ দলের কার্যক্রমও থাকতে পারে আলোচনায়। প্রধান কোচ ফিল সিমন্সের বিষয়ে আসতে পারে সিদ্ধান্ত। এছাড়া মুশতাক আহমেদসহ মোহাম্মদ সালাউদ্দিনের চুক্তি বাড়ানোর আলোচনা থাকবে। 

এসএইচ/জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা