• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩ মার্চ ২০২৫, ১৩:১০
অ+
অ-
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আগামীকাল (মঙ্গলবার) প্রথম সেমিফাইনালে রোহিত শর্মাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অজিদের কাছে হেরেই শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার সেই প্রতিশোধই নিতে চাইবে তারা। 

বিজ্ঞাপন

অবশ্য সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। তড়িঘড়ি দেশে ফিরে গেছেন দলের ম্যানেজার আর দেবরাজ।  

২০২৩ সালের অক্টোবর মাস থেকে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সচিবের দায়িত্ব পালন করছেন দেবরাজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের ম্যানেজারও তিনি। সেই দেবরাজের মা মারা গিয়েছেন বলে খবর। সেই খবর দুবাইয়ে পৌঁছানোর পরই ভারতে ফেরার সিদ্ধান্ত নেন দেবরাজ।

ভারতীয় টিমের ম্যানেজার আর দেবরাজ।

বিজ্ঞাপন

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি জগনমোহন রাও জানিয়েছেন, সোমবার সকালে হায়দরাবাদ পৌঁছেছেন দেবরাজ। এদিনই তার মায়ের শেষকৃত্য হবে। এই কঠিন সময়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সকলে তার পাশে রয়েছেন বলে জানিয়েছেন জগনমোহন।

মায়ের শেষকৃত্যের পর সেমিফাইনালের আগে দেবরাজ আবার দুবাইয়ে ফিরবেন কি না, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তিনি না থাকলে অন্য কাউকে ম্যানেজারের দায়িত্ব পালন করতে হতে পারে। 

এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিভারতীয় ক্রিকেটঅস্ট্রেলিয়ান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!