• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মুশফিক-মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৩ মার্চ ২০২৫, ১৯:০৩
অ+
অ-
মুশফিক-মাহমুদউল্লাহর ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আসরে কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি টাইগাররা। বৃষ্টিতে ভেসে যাওয়ায় সবশেষ ম্যাচ থেকে পেয়েছে ১ পয়েন্ট। আর টুর্নামেন্টটিতে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন মুশফিকুর রহিম। এক ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদও পাননি রানের দেখা। তাই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের শেষ দেখছেন কেউ কেউ।

বিজ্ঞাপন

আজ সোমবার ছিল বিসিবির ১৮তম বোর্ড মিটিং। যেখানে এই বিষয়টি নিয়েও হয়েছে আলোচনা। তবে বিসিবি তাদের নিয়ে ঠিক কোন পরিকল্পনায় এগোতে চায় তা খোলাসা করেননি নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির এই পরিচালক মুশফিক-মাহমুদউল্লাহর ভবিষ্যৎ ঠেলে দিলেন নির্বাচকদের কোর্টে।

ফাহিম বলছিলেন, ‘খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি— এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’

ক্যারিয়ারের সায়াহ্নে দাড়িয়ে থাকা এই দুই ক্রিকেটার নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে ফাহিম বলেন, ‘আমি এই মুহূর্তে এটা নিয়ে কথা বলতে পারছি না।’

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবিমুশফিকুর রহিমমাহমুদউল্লাহ রিয়াদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

ক্রিকেটারদের থেকে বিদায় নিয়েছেন প্রধান নির্বাচক লিপু

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সিরিজ জিতে র‌্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

সৌম্যকে না খেলানোয় স্ত্রীর ফেসবুক পোস্ট, মিরাজের ব্যাখ্যা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অনীহা, নিভৃতে জাহানারা