• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৪ মার্চ ২০২৫, ১৭:৪৮
অ+
অ-
যে কারণে কালো আর্মব্যান্ড পরে খেলছে ভারত

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। যেখানে কালো আর্মব্যান্ড পড়ে খেলছেন ভারতের ক্রিকেটাররা। বিশেষ এই আর্মব্যান্ড পড়ার কারণ পদ্মকর শিভালকরকে শ্রদ্ধা জানানো। মারাভারতের সাবেক এই স্পিনার গতকাল মারা গেছেন।

বিজ্ঞাপন

ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়ে ২০ বছর খেলেছেন শিভালকর। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকহলেও কখনো জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেটে বড় অবদান রেখেছেন এই স্পিনার।

১৯৬১-৬২ মৌসুমে ২১ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা শুরু করেন শিভালকর। ৪৭ বছর বয়স পর্যন্ত খেলেছেন। ১২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৮৯টি উইকেট নিয়েছেন তিনি। ইনিংসে পাঁচ উইকেট ৪২ বার এবং ম্যাচে ১০ উইকেট পেয়েছেন ১৩ বার।

১৯৭২-৭৩ মৌসুমে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ফাইনালে দুই ইনিংসে যথাক্রমে ১৬ রানে আট উইকেট এবং ১৮ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। তাতে টানা ১৫তম রঞ্জি জিতেছিল মুম্বাই।

বিজ্ঞাপন

cricket

শিভালকরের মৃত্যুতে সুনীল গাভাস্কার লিখেছেন, 'খুবই খারাপ খবর। খুব কম সময়ের মধ্যে মুম্বই ক্রিকেটের দুই তারকা মিলিন্দ এবং পদ্মাকর চলে গেল। অনেক জয়ের কারিগর ছিল ওরা।'

'ভারতের অধিনায়ক হিসেবে আমার অন্যতম আক্ষেপ হল, জাতীয় দলে ‘প্যাডি’কে নেওয়ার জন্য নির্বাচকদের রাজি করাতে না পারা। জাতীয় দলে খেলা অনেক ক্রিকেটারের থেকেও বেশি যোগ্য ছিল। এটাই ভাগ্য। ও এমন বোলার ছিল, যে বিপক্ষের সেরা ব্যাটারকে আগে থেকে বলে আউট করে মুম্বাইকে জিতিয়েছে। টানা বল করে যেতে পারত।'-যোগ করেন তিনি।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিঅস্ট্রেলিয়ান ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট