• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ইনজুরিতে মাহমুদউল্লাহ, মাঠের বাইরে কতদিন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৬ মার্চ ২০২৫, ২০:২৩
অ+
অ-
ইনজুরিতে মাহমুদউল্লাহ, মাঠের বাইরে কতদিন

জাতীয় দলের জার্সিতে এখনও আবেদনটা কমেনি মাহমুদউল্লাহ রিয়াদের। যদিও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন কেবল একটি ম্যাচ, সেখানে তিনি বলার মতো কিছু করতে পারেননি। প্রথম ম্যাচে চোটের কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে ছিলেন না তিনি। পরে জানা যায়– দুবাইয়ে প্রথম অনুশীলনেই ডান পায়ের মাংসপেশিতে টান পড়েছিল মাহমুদউল্লাহর। সেই চোট এখনও না সারায় তিনি মাঠের বাইরে আছেন।

বিজ্ঞাপন

এর আগে চোট না সারায় খেলা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ। তবে নিউজিল্যান্ড ম্যাচের আগে ফিট হয়ে ওঠায় তাকে একাদশে রেখেই দ্বিতীয় ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। সেই ম্যাচে মাহমুদউল্লাহ ব্যাট হাতে করেন মোটে ৭ রান, এ ছাড়া একটি সহজ ক্যাচও হাতছাড়া করেছেন। এরপর পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলার কথা থাকলেও সেদিন বৃষ্টিতে বল মাঠে গড়ায়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে দেশে ফিরে মাহমুদউল্লাহ যোগ দেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে)। 

ডিপিএলের প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে গুলশানের বিপক্ষে মাঠে নেমেছিলেন মাহমুদউল্লাহ। তবে সেই ম্যাচেও তিনি ১০ রান করে আউট হয়ে যান। এরপর আজ (বৃহস্পতিবার) মোহামেডানের দ্বিতীয় ম্যাচে দেখা যায়নি মাহমুদউল্লাহকে। খোঁজ নিয়ে জানা গেছে, পুরোনো ইনজুরিতেই ভুগছেন তিনি। সে কারণে অভিজ্ঞ এই অলরাউন্ডার আপাতত বিশ্রামে রয়েছেন।

আরও পড়ুন

শান্ত-লিটনদের ব্যর্থতার দিনে জিতল আবাহনী-মোহামেডান
মুশফিকের বিদায়ের পর ফেসবুক পোস্টে যা বললেন মাহমুদউল্লাহ
মুশফিক-রিয়াদসহ বিসিবির প্রস্তাবিত কেন্দ্রীয় চুক্তিতে আছেন যারা

বিজ্ঞাপন

তার চোটের বিষয়টি মোহামেডান দলের একটি সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মাঠে ফিরতে কিছুদিন সময় লাগবে মাহমুদউল্লাহ’র। সেই সময়টা হতে পারে ৭ থেকে ১০ দিন। এমনকি আরও বাড়তেও পারে, নির্ভর করছে মাহমুদউল্লাহর ফিটনেসের ওপর। 

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মাহমুদউল্লাহ রিয়াদবাংলাদেশ ক্রিকেটডিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

মুস্তাফিজকে স্যালুট দেওয়া উচিত : মিরাজ

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

ওয়ানডেতে ২০ সেঞ্চুরি চান হান্নান, তামিম বললেন, ‘আরও বেশি হতে পারে’

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের

বিগ স্ক্রিন দেখে রিভিউ, নিয়ম ভেঙেছে বাংলাদেশ– অভিযোগ পাকিস্তানের

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন