• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ভারতের যে বোলারকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২৫, ০৮:৪২
অ+
অ-
ভারতের যে বোলারকে নিয়ে বিশেষ পরিকল্পনা করছে নিউজিল্যান্ড

চলমান চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আর এই উইকেটে বাড়তি সুবিধা পান স্পিনাররা। এই বাড়তি সুবিধার সবটুকু নিয়েছেন বরুণ চক্রবর্তী। তাই ফাইনালের আগে তাকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষেই প্রথম ম্যাচ খেলেন বরুণ। সেই ম্যাচে ক্যারিয়ার সেরা ৪২ রানে ৫ উইকেট নিয়েছেন। সেটি ছিল তার ওয়ানডে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ। ভারতের দেয়া ২৪৯ রানের জবাবে খেলতে নামা কিউইদের প্রায় একাই গুঁড়িয়ে দেন ২০৫ রানে।

এরপর সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানে বরুণ নিয়েছেন ২ উইকেট। আউট করেছেন ভারতের যম ট্রাভিস হেডকেও।

বরুণের বোলিংকে সমীহ করে গ্যারি স্টেড বলেছেন, 'খুব ভালো বোলার সে, কোনো সন্দেহ নেই। আগের ম্যাচে আমাদের বিপক্ষে সে তার দক্ষতা দেখিয়েছে এবং সে বড়, অনেক বড় হুমকি। তাই আমরা কীভাবে তাকে নিষ্ক্রিয় রাখতে পারি এবং কীভাবে তার বিপক্ষে রান করতে পারি, তা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করব আমরা।'

বিজ্ঞাপন

তাছাড়া দুবাইতে স্পিন দিয়েই কিউইদের কাবু করতে চাইবে ভারত, এমনটাই মনে করেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড। ভারত তাদের প্রথম দুই ম্যাচে তিন স্পিনার খেলিয়েছে। আর পরের দুই ম্যাচে দলটিতে খেলেছেন চার স্পিনার।

ফাইনালের আগে ভারতের স্পিন আক্রমণ নিয়ে স্টেড বলেছেন, 'আমাদের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪২ রানে ৫ উইকেট নেওয়ার পর অবশ্যই আমরা ধারণা করছি যে, (ফাইনালে) সে খেলবে। আর সেভাবেই আমরা পরিকল্পনা করব।'

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিভারতীয় ক্রিকেটনিউজিল্যান্ড ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’