• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ফাইনালের আগমুহূর্তে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ মার্চ ২০২৫, ১৪:২১
অ+
অ-
ফাইনালের আগমুহূর্তে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা

শঙ্কাটাই সত্যি হতে যাচ্ছে শেষ পর্যন্ত। ম্যাট হেনরি সেমিফাইনাল ম্যাচেই পেয়েছিলেন আঘাত। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তাকে দেখা যাবে কি না তা নিয়ে ছিল শঙ্কা। ধারণা করা হচ্ছিল, হয়ত ম্যাচের আগে ফিট নাও হতে পারেন এই পেসার। সেই শঙ্কাটাই হলো সত্যি। অন্তত ফাইনালের ঘণ্টাখানেক আগে ম্যাট হেনরি যেভাবে মাঠ ছেড়েছেন, তাতে বড় ধাক্কাই খেয়েছে কিউই ভক্তরা। 

বিজ্ঞাপন

এরপরেই এলো বড় খবর। দুবাইয়ে ভারতের বিপক্ষে ফাইনালে খেলছেন না ম্যাট হেনরি। ঘণ্টাখানেক আগে ওয়ার্মআপে ম্যাট হেনরিকে দেখা গেল কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে। সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিও হটস্টারে ক্রিকেট বিশেষজ্ঞ ভূমিকায় থাকা আম্বাতি রাইডু নিজেও জানালেন, ফাইনাল খেলা হচ্ছে না কিউই পেসারের। 

এরপরেই স্কাই স্পোর্টসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ম্যাট হেনরির না থাকার খবরটি। নাসের হুসাইন এবং মাইক আথারটন জানান, আজকে সকালেই ফিটনেস টেস্টে পাশ করতে ব্যর্থ হয়েছেন হেনরি। 

— Sky Sports Cricket (@SkyCricket) March 9, 2025

বিজ্ঞাপন

সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে হেনরিখ ক্লাসেনের ক্যাচ নিতে গিয়ে ডান কাঁধে আঘাত পান ম্যাট হেনরি। সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে যেতে হয় তাকে। এরপর থেকেই গুঞ্জন ছিল ফাইনালে হয়ত খেলবেন না তিনি। আপাতদৃষ্টিতে সেটাই হতে যাচ্ছে। আর তাইই যদি হয়, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের জন্য বড় এক ধাক্কা হচ্ছে এটি। 

চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১০ উইকেট শিকার করেছেন ম্যাট হেনরি। ভারতের বিপক্ষেই গ্রুপ পর্বের ম্যাচে তার ছিল ৪২ রানে ৫ উইকেট নেয়ার কীর্তি। এমনকি ২০২৩ সাল থেকে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেটও তার। এসময়ে ৬৫ ম্যাচে আছে তার ১৩৬ উইকেট। এমন এক পেসারকে ফাইনালে না পেলে বেশ খানিক পিছিয়েই পড়বে নিউজিল্যান্ড।  

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিউজিল্যান্ড ক্রিকেটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন কিউই পেসার

২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন কিউই পেসার

বিশ্বকাপ হারের পর নিউজিল্যান্ডের স্কোয়াডে ৩ নতুন মুখ

বিশ্বকাপ হারের পর নিউজিল্যান্ডের স্কোয়াডে ৩ নতুন মুখ

চ্যাম্পিয়ন হওয়ার পর শাস্তি পেলেন আর্শদীপ

চ্যাম্পিয়ন হওয়ার পর শাস্তি পেলেন আর্শদীপ

টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়া ভারতকে সেরা দল মানেন না সাবেক ইংলিশ তারকা

টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়া ভারতকে সেরা দল মানেন না সাবেক ইংলিশ তারকা