• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

ম্যাচ না খেলে ফিরলো বাংলাদেশ টাইগার্স, অপেক্ষায় বিরক্ত কোচ!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৫, ১৪:৪৯
অ+
অ-
ম্যাচ না খেলে ফিরলো বাংলাদেশ টাইগার্স, অপেক্ষায় বিরক্ত কোচ!

গতকাল থেকে শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস লিগ। ভারতের মাঠে চলছে এই ক্রিকেট টুর্নামেন্ট। তাতে বাংলাদেশ টাইগার্স নামে অংশ নেয়ার কথা ছিল দেশের একঝাক সাবেক ক্রিকেটারের। সেই দলের হয়ে খেলতে গতকাল ভারত গিয়েছিলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

তবে শেষ পর্যন্ত না খেলেই ফিরে আসতে হয়েছে বাংলাদেশ টাইগার্সের। এই আসরকে ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) অনুমতি না দেওয়ায় খেলবে না বাংলাদেশ টাইগার্স। তাই দলকে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা পোস্টকে এমনটাই জানিয়েছিলেন বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। দলে ছিলেন নাঈম ইসলাম, তুষার ইমরান, ধীমান ঘোষ, মুক্তার আলী, ইলিয়াস সানির মতো পরিচিত মুখেরা। 

— Herschelle Gibbs (@hershybru) March 10, 2025

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশ দল ফিরে আসলেও এসব ইস্যুতে কোনো কিছুই জানেন না দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়া হার্শেল গিবস। দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে কোচিং করে বেড়াচ্ছেন। সেই সূত্রে পেয়েছিলেন বাংলাদেশ টাইগার্সের কোচ। 

কিন্তু গতকাল থেকে আসর শুরু হয়ে গেলেও ট্রাভেল প্ল্যানই পাননি গিবস। নিজের এক্স হ্যান্ডেলে বেশ বিরক্তি নিয়েই লিখেছেন, ‘বাংলাদেশ দলের কোচ হিসেবে আমাকে নেয়া হয়েছে। আর এখন পর্যন্ত সফর পরিকল্পনার জন্য অপেক্ষা করছি। … মজা হচ্ছে নাকি!’ 

আরও পড়ুন

লিজেন্ডস লিগে কোনো ম্যাচ না খেলেই ফেরত আসছে বাংলাদেশ দল

বিজ্ঞাপন

এদিকে বাংলাদেশ টাইগার্স না থাকায় গতকাল ইন্ডিয়ান রয়্যালসের বিপক্ষে ম্যাচটি বাতিল করা হয়েছে। চার দলের এই টুর্নামেন্ট চলবে ১৮ তারিখ পর্যন্ত। 

জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরেও গর্বিত আফ্রিদি

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

পাকিস্তানকে সিরিজ হারিয়ে যা বললেন অধিনায়ক মিরাজ

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম

ছক্কা হাঁকাতে জোরে শট খেলেন না— জানালেন সেঞ্চুরিয়ান তামিম