• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

কোহলির আউট দেখে হার্টঅ্যাটাকের গুঞ্জন, যা বলছে কিশোরীর পরিবার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৫, ১৩:৩১
অ+
অ-
কোহলির আউট দেখে হার্টঅ্যাটাকের গুঞ্জন, যা বলছে কিশোরীর পরিবার

ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হৃদয় ভেঙেছিল ভারতীয় সমর্থকদের। যে আক্ষেপ তারা মেটায় মাস ছয়েক পরই, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরবর্তীতে ওয়ানডে ফরম্যাটের আরেকটি মেগা প্রতিযোগিতা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত সম্প্রতি শিরোপা জিতেছে। কিন্তু সেই ফাইনালের রাতেই উত্তর প্রদেশের একটি পরিবারে নেমে এসেছিল শোকাবহ ট্র্যাজেডি, অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর মৃত্যু হয় সেদিন। পরে স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে, বিরাট কোহলির আউট সইতে না পেরেই হার্টঅ্যাটাক হয় তার।

বিজ্ঞাপন

গত ৯ মার্চ দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। যেখানে আগে ব্যাট করতে নামা কিউইরা ব্যাটিং বিপর্যয়ে পড়ার পর টেনেটুনে আড়াইশ পেরোয়। কিন্তু যথেষ্ট ছিল না সেই পুঁজি। ভারত জিতলেও শিরোপা নির্ধারণী ম্যাচটিতে ব্যাট হাসেনি ফর্মে থাকা কোহলির। অভিজ্ঞ এই তারকা আউট হয়ে যান মাত্র ১ রানে। তার আউট দেখে আকস্মিকভাবে প্রিয়ানশি নামের ১৪ বছরের এক কিশোরী মারা গেছে বলে গুঞ্জন ছড়িয়েছে। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে তার পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮–কে প্রিয়ানশির বাবা অজয় পান্ডে জানিয়েছেন, তিনি সেই সময় (মেয়ের হার্টঅ্যাটাক) ঘরের বাইরে ছিলেন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস দেখেই বাজারে চলে যান তিনি। এরপরই বাড়ি থেকে কল আসে প্রিয়ানশি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার মেয়েকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনার সঙ্গে কোহলির আউটের কোনো সম্পর্ক নেই।

dhakapost
প্রয়াত প্রিয়ানশি

বিজ্ঞাপন

প্রিয়ানশির মৃত্যুতে খুব দ্রুত প্রথম গুঞ্জনটিই ছড়িয়েছে। এমনকি স্থানীয় কিছু সংবাদমাধ্যমেও তার প্রতিবেশীদের বরাতে বলা হচ্ছিল, কোহলির আউট দেখে মানসিকভাবে আঘাত পায় সেই কিশোরী। তবে তার পরিবার সেটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি– যখন ওই ট্র্যাজেডি ঘটে, তখন ভারত ভালোই খেলছিল এবং কোহলি তখনও ব্যাট করতে ক্রিজেই আসেননি।

আরও পড়ুন

আগামী ৮ বছর বিশ্বকে শাসন করতে তৈরি ভারত : কোহলি
অবসর জল্পনা উড়িয়ে দিলেন রোহিত, দলের নিশ্চিন্ত ভবিষ্যৎ কোহলির চোখে
ফাইনালে মাঠে নেমেই রোহিত-কোহলির ব্যতিক্রমী বিশ্বরেকর্ড

প্রসঙ্গত, কিউইদের রান তাড়ায় বেশ ভালোই শুরু করেছিল ভারত। দুই ওপেনার মিলে ১৮.৪ ওভারেই ১০৫ রান তোলে। এরপর শুভমান গিল আউট হন ব্যক্তিগত ৩১ রানে। মাত্র ১ রানের ব্যবধানেই মাইকেল ব্রেসওয়েলের বলে এলবিডব্লু আউট হয়ে যান কোহলিও। এরপর ভারত পরিস্থিতি অনুযায়ী খেলেছে ঠিক, একইসঙ্গে টাইট বোলিংয়ে তাদের শক্তিশালী ব্যাটিং লাইনআপের পরীক্ষায় নেয় নিউজিল্যান্ড। তবে রোহিত শর্মার ৭৬, শ্রেয়াশ আইয়ারের ৪৮ ও একাধিক ক্যামিওতে ৪ উইকেট হাতে রেখে ভারত জয়ের বন্দরে পৌঁঁছে যায়।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটবিরাট কোহলিআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

আইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

ভারতের জয় উদযাপন নিয়ে বিতর্কের মাঝেআইসিসি সভাপতি বললেন– ‘ভারত এখন জয়ের প্রতীক’

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট