• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উত্তাপ ছড়ানো সূচি 

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ০৯:২৩
অ+
অ-
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উত্তাপ ছড়ানো সূচি 

নতুন নিয়মের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে সংশয় ছিল বেশ। কিন্তু এখন পর্যন্ত ফুটবল ভক্তদের মোটেই নিরাশ করেনি এই চ্যাম্পিয়ন্স লিগ। বরং লিগ পর্ব থেকেই দেখা গেছে একের পর এক দুর্দান্ত ম্যাচ। রাউন্ড অব সিক্সটিনে এসে দুটো ম্যাচ গড়িয়েছে টাইব্রেকার পর্যন্ত। তাতে কপাল পুড়েছে স্বাগতিকদেরই। লিভারপুল এবং অ্যাতলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে টাইব্রেকার হেরে বিদায় নিয়েছে

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের শীর্ষ ৮ দলের চারটি দলই এরইমাঝে বিদায় নিয়েছে। লিভারপুল, অ্যাতলেটিকো মাদ্রিদ, বায়ার লেভারকুজেন এবং লিল বিদায় নিয়েছে রাউন্ড অব সিক্সটিন থেকেই। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে কারা যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। আর তাতেও আছে দুর্দান্ত তিন ম্যাচ। 

গত আসরের রানার্সআপ দল বরুশিয়া ডর্টমুন্ড খেলবে বার্সেলোনার বিপক্ষে। এদিকে আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে। আরেক লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি।

বায়ার্ন ও ইন্টার এবং আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে আছে বাড়তি উন্মাদনা। ২০০৯-১০ আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল ইন্টার ও বায়ার্ন। সেবার বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে ইন্টার।

বিজ্ঞাপন

পুরাতন ইতিহাস আছে রিয়াল এবং আর্সেনাল ফিক্সচারেও। ২০০৫-০৬ মৌসুমে শেষ ষোলো থেকে রিয়ালকে বিদায় করেছিলো গানাররা। বার্সেলোনা এবং বুরুশিয়া ডর্টমুন্ড ম্যাচটাও বার্সেলোনাকে কিছুটা ফেভারিট মানছেন অনেকেই। আরেক ফিক্সচারে পিএসজির বিপক্ষে খেলবে অ্যাস্টন ভিলা।  

শেষ আটের প্রথম লেগ হবে ৮ ও ৯ এপ্রিল, ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ।

কোয়ার্টার ফাইনালের লাইনআপ

বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান
পিএসজি-অ্যাস্টন ভিলা
আর্সেনাল-রিয়াল মাদ্রিদ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

ইউসিএলে শেষ ষোলো’র ফিরতি লেগম্যানসিটি ম্যাচের আগে শক্তি বাড়ল রিয়াল মাদ্রিদের

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

এমবাপের ফেরা নিয়ে যা বললেন রিয়াল কোচ

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে