• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

আইপিএলে নিষিদ্ধ হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৫, ০৮:৩৬
অ+
অ-
আইপিএলে নিষিদ্ধ হলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন হ্যারি ব্রুক। ইংলিশ এই ক্রিকেটারকে মেগা নিলাম থেকে ৬ কোটি ২৫ লাখ রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু নিলামে দল পাওয়ার পরও নাম তুলে নেন ব্রুক। এ কারণেই শাস্তি পেতে হল ব্রুককে।

বিজ্ঞাপন

আইপিএলের এবারের আসরে তো খেলতে পারবেনই না, শাস্তি হিসেবে পরের আসরেও নিষিদ্ধ থাকছেন ব্রুক। তার নিষেধাজ্ঞার এই খবরটি ইতোমধ্যেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ইন্ডিয়া ট্যুডেকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'এ বারের আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছিল হ্যারি ব্রুক। পরের বারের আইপিএল থেকেও নিষিদ্ধ করা হল ইংলিশ ব্যাটারকে। পরের আইপিএলে খেলতে চাইলেও পারবেন না তিনি।

আগেই বোর্ড থেকে এই নিয়ম ঘোষণা করা হয়েছিল। নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার যদি নিলামে দল পান এবং তার পর নিজেকে সরিয়ে নেন, তা হলে তাকে দুই আসরের জন্য নিষিদ্ধ করা হবে।

বিজ্ঞাপন

এ বার নিলামের আগে ব্রুককে ছেড়ে দেয় হায়দরাবাদ। নিলামে ৬ কোটি ২৫ লক্ষ টাকায় ব্রুককে কেনে দিল্লি ক্যাপিটালস। কিন্তু দল পাবার পর ব্রুক জানিয়ে দেন যে খেলতে পারবেন না তিনি। তাই তাকে নিষিদ্ধ করেছে কতৃপক্ষ।

ইংল্যান্ডের এই ক্রিকেটার জানিয়েছেন, আগামী দিনে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে। তার আগে নিজেকে তৈরি করতে চান তিনি। সেই কারণেই আইপিএলে খেলতে পারবেন না।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আইপিএলইংল্যান্ড ক্রিকেট দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

টি-টোয়েন্টিতে রোহিত নন, কোহলির চোখে গেইলই সেরা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি