• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৫, ২১:০৭
অ+
অ-
তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!

একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে জড়ানো জোসে মরিনিয়োর জন্য সাধারণ ঘটনা! তিনি ইউরোপের বড় বড় সব ক্লাবের দায়িত্ব পালনকালেও সমর্থকদের কাছে এসব ছিল চিরচেনা চিত্র। যার একেবারে সাম্প্রতিক স্বাক্ষী হতে যাচ্ছে তুরস্ক। শোনা যাচ্ছে তুরস্কের ক্লাব ফুটবলে নানা আলোচিত ঘটনার জন্ম দেওয়া মরিনিয়ো এবার পর্তুগাল জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন। আর তেমন কিছু হলে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে পুনর্মিলন হবে তার সাবেক এই গুরুর।

বিজ্ঞাপন

বর্তমানে তুর্কি ক্লাব ফেনারবাচের দায়িত্ব পালন করা মরিনিয়ো’র ওপর পর্তুগিজ ফেডারেশন তীক্ষ্ণ নজর দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। তারা জানিয়েছে, এবারের গ্রীষ্মে পর্তুগালের দায়িত্ব নিতে যাচ্ছেন মরিনিয়ো। এর আগে তিনি ২০১০-১৩ মৌসুম পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যানেজার ছিলেন। সেই সময় তার সঙ্গে রোনালদো জুটি ছিল অন্যতম আকর্ষণীয়। আবারও তেমন কিছুরই স্বাক্ষী হতে পারেন ফুটবলভক্তরা।

যদিও রোনালদোকে কোচিং করানো তেমন সমস্যার কিছু নয় মরিনিয়োর জন্য। পর্তুগিজ এই কোচের সঙ্গে আগেও তারকা এই ফুটবলারের ড্রেসিংরুম সামলানোর অভিজ্ঞতা তো রয়েছেই। অবশ্য রিয়ালে উভয়ের মাঝে কিছু উত্তপ্ত পরিস্থিতি তৈরিরও নজির আছে। এই মুহূর্তে পর্তুগাল তাদের বর্তমান কোচ রবার্তো মার্টিনেজকে বদলাবে কি না সেটাও বড় প্রশ্ন। বিশেষ করে যখন ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে পরবর্তী ফুটবল বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে।

আরও পড়ুন

মরিনিয়োর অদ্ভুত কাণ্ড, চেপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক
বছরে সর্বোচ্চ ৩১৫১ কোটি আয় রোনালদোর, মেসিসহ বাকিদের কত
অদ্ভুত কারণে সাড়ে ৫ লাখ জরিমানা মরিনিয়োর

বিজ্ঞাপন

গোল ডটকম বলছে, আগামী জুনে পর্তুগাল উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে সফরকারী হিসেবে মাঠে নামবে। তার আগে মরিনিয়োর প্রসঙ্গ আলোচনা করে নিশ্চয়ই মনোযোগ হারাতে চাইবে না পর্তুগিজ ফেডারেশন। সেই ম্যাচেও স্বাভাবিকভাবে জাতীয় দলের ডাগআউট সামলাবেন বর্তমান কোচ মার্টিনেজ। সে কারণে টুর্নামেন্টটিতে পর্তুগাল তৃতীয় হোক কিংবা রানার্সআপ-চ্যাম্পিয়ন হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্তে যেতে পারে দেশটি। 

মরিনিয়োর অদ্ভুত কাণ্ড, চেপে দিলেন প্রতিপক্ষ কোচের নাক

অন্যদিকে, এই মুহূর্তে মরিনিয়োর’ও পুরো মনোযোগ তার ক্লাব ফেনারবাচের খেলায়। যাদের হয়ে তুর্কি সুপার লিগে শিরোপা জেতায় মূল লক্ষ্য পর্তুগিজ এই কোচের। তারা বর্তমানে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে, শীর্ষে থাকা গ্যালাতাসারের সঙ্গে তাদের ব্যবধান ৩ পয়েন্ট। যদিও এখনও উভয়েরই ৭টি করে ম্যাচ বাকি।

প্রসঙ্গত, সম্প্রতি আরও একবার অনাকাঙ্ক্ষিত ও অদ্ভুত এক ঘটনায় খবরের শিরোনামে আসেন মরিনিয়ো। এবার তার আক্রমণের শিকার প্রতিপক্ষ দলের কোচ। তুর্কি কাপে ম্যাচ হারের পর ফেনারবাচের কোচ মরিনিয়ো মাঠে নেমে প্রতিপক্ষ গ্যালাতাসারের কোচ ওকান বুরুকের নাকে চাপ দিয়েছেন। অথচ এই ম্যাচ দিয়েই মাত্র নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছিলেন মরিনিয়ো। রেফারিকে নিয়ে বিরূপ মন্তব্যের জেরে পর্তুগিজ এই প্রখ্যাত কোচকে চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জোসে মরিনিয়োপর্তুগাল ফুটবল দলক্রিশ্চিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আবারও নিষিদ্ধ হলেন মরিনিয়ো

আবারও নিষিদ্ধ হলেন মরিনিয়ো

হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন রোনালদো, মাঠের বাইরে যতদিন

হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন রোনালদো, মাঠের বাইরে যতদিন

প্রতিপক্ষ-সূচি ঘোষণার পর নতুন ঝামেলায় রোনালদোর পর্তুগাল

প্রতিপক্ষ-সূচি ঘোষণার পর নতুন ঝামেলায় রোনালদোর পর্তুগাল

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ডাকলেন ট্রাম্প

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রে ডাকলেন ট্রাম্প