• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

সেই আর্নল্ডই হলেন নায়ক, শিরোপা থেকে ১ জয় দূরে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৫, ০৯:০৫
অ+
অ-
সেই আর্নল্ডই হলেন নায়ক, শিরোপা থেকে ১ জয় দূরে লিভারপুল
লেস্টার সিটি ০ : ১ লিভারপুল

বিজ্ঞাপন

মৌসুমের প্রায় পুরোটা জুড়েই লিভারপুল ভক্তদের কাছে খলনায়ক হয়ে ছিলেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। চলতি গ্রীষ্মেই শেষ হচ্ছে তার চুক্তির মেয়াদ। এখন পর্যন্ত চুক্তি নবায়ন করেননি এই ইংলিশ রাইটব্যাক। গুঞ্জন আছে মার্সিসাইডের ক্লাবটি ছেড়ে রিয়াল মাদ্রিদে ফ্রি ট্রান্সফারে চলে যাবেন তিনি। লিভারপুলের আলো-বাতাসে বেড়ে ওঠা আর্নল্ডের এমন সিদ্ধান্তটা মানতে খানিক কষ্টই হচ্ছিল ক্লাবের ভক্তদের। 

এরইমাঝে আর্নল্ডের সঙ্গে যুক্ত হয় ইনজুরি। সেই ইনজুরি কাটিয়ে ফিরলেন লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে। লিগ শিরোপা জয়ের পথে অলরেডদের দরকার মোটে ২ জয়। তবে পরের তিন ম্যাচেই অপেক্ষা করছে বিগ সিক্সের তিন দল টটেনহাম, আর্সেনাল এবং চেলসি। স্বাভাবিকভাবেই লেস্টারের বিপক্ষে ম্যাচে জয় পাওয়ার দরকার ছিল ভীষণভাবে। 

ইনজুরি ফেরত আর্নল্ড করলেন সেটাই। ৭১ মিনিটে কনর ব্র্যাডলির বদলি হিসেবে মাঠে নামার ৫ মিনিটের মধ্যেই গোল বাঁ পায়ের শটে গোল পেয়ে যান লিভারপুল ডিফেন্ডার। গোলটা হতে পারতো সালাহ কিংবা ডিয়েগো জোটার। কিন্তু জটলার মাঝে গোল পাননি কেউই। আর ফাঁকায় বল পেয়ে ডেডলক ভাঙ্গেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। গোলের পর বুনো উদ্‌যাপনে মেতে শার্ট খুলে হলুদ কার্ডও দেখেছেন আলেকজান্ডার-আরনল্ড। 

বিজ্ঞাপন

কিং পাওয়ার স্টেডিয়ামে স্বাগতিক লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার একেবারেই কাছে চলে গিয়েছে লিভারপুল। নিজেদের পরের ম্যাচে ঘরের মাঠে জিতলেই চ্যাম্পিয়ন হবে তারা। অবশ্য ২৪ তারিখ ক্রিস্টাল প্যালেস যদি আর্সেনালকে হারিয়ে দেয়, তবে সেদিনই শিরোপা উৎসব করতে পারবে আর্নে স্লটের শিষ্যরা। 

আরও পড়ুন

চলতি মাসেই শিরোপা পেয়ে যেতে পারে লিভারপুল
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে দলে আনতে চায় রিয়াল

লিভারপুলের সর্বশেষ জয়ে অবনমিত হয়ে গেছে লেস্টার সিটি। আগামী মৌসুমে তারা খেলবে চ্যাম্পিয়নশিপ লিগে। ৩৩তম ম্যাচে ২৩ হারের স্বাদ পাওয়া লেস্টারের পয়েন্ট ১৮। অবনমনে সাউদাম্পটনের সঙ্গী হলো লেস্টার। তৃতীয় দল হিসেবে রেলিগেশন হতে পারে ইপসউইচ টাউন। ৩৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে দলটি।

বিজ্ঞাপন

জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিভারপুলইংলিশ প্রিমিয়ার লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ট্রান্সফার নিষেধাজ্ঞার পাশাপাশি রেকর্ড জরিমানা চেলসির

ট্রান্সফার নিষেধাজ্ঞার পাশাপাশি রেকর্ড জরিমানা চেলসির

বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল

বেকহ্যামের ২৬ বছরের রেকর্ড ভাঙল

রিচার্লিসনের গোলে লিভারপুলের মাঠে পয়েন্ট পেল টটেনহাম

রিচার্লিসনের গোলে লিভারপুলের মাঠে পয়েন্ট পেল টটেনহাম

চেলসি ম্যাচে অদ্ভুত ঘটনা, রেফারিকে মাঝে রেখে শলাপরামর্শ করলেন ফুটবলাররা

চেলসি ম্যাচে অদ্ভুত ঘটনা, রেফারিকে মাঝে রেখে শলাপরামর্শ করলেন ফুটবলাররা